হাঁস সহজে পরিষ্কার করার টিপস জেনে নিন

জীবনযাপন ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৫, ১৮:১২আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:১২

শীতের এই সময়টায় তেলতেলে দেশি হাঁসের মাংস খেতে ভালোবাসেন ভোজনরসিকরা। তবে হাঁস পরিষ্কার করাটা বেশ ঝক্কির বিষয়। ছোট ছোট পশম সহজে যেতে চায় না হাঁসের শরীর থেকে। পরিষ্কারের ভয়ে অনেকেই তাই খেতে চান না হাঁসের মাংস। যদিও আজকাল ড্রেসিং করা হাঁস বিক্রি হয় অনেক জায়গাতেই। যদি সে সুযোগ না থাকে, তবে কি হাঁস খাওয়া হবে না? খুব সহজেই কিন্তু হাঁস পরিষ্কার করে ফেলতে পারেন বাড়িতে। কীভাবে করবেন জেনে নিন।

হাঁসের মাংস অনেকেই পরিষ্কার করার ভয়ে খেতে চান না। ছবি- টুকরি

হাঁসের নাড়িভুঁড়ি বের করে গরম পানিতে ডুবিয়ে রাখুন ৫ মিনিট। এরপর হাত দিয়ে সহজেই টেনে খুলতে পারবেন বড় পশমগুলো। বড় পশম সরিয়ে বাসন মাজার তারের মাজুনি দিয়ে ঘষে ঘষে ছোট লোম উঠিয়ে ফেলুন। খুব অল্প সময়েই দূর হবে ছোট পশম। এর পরেও অনেক জায়গাতে একেবারে ছোট পশম থেকে যাওয়ার ঝুঁকি থাকে। এগুলো দূর করার জন্য হলুদ মেখে আগুনে সামান্য ঝলসে নিন। ব্যস! এরপর কেটে নিশ্চিন্তে রান্না করুন হাঁসের মাংস।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের