কলা বেশি দিন সতেজ রাখতে ৫ টিপস জেনে নিন

জীবনযাপন ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫, ১৬:৪১আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৬:৪১

কলা কেনা হয় কাঁদি ধরেই। তবে কয়েক দিন যেতে না যেতেই দেখা যায় কলার খোসার রঙ কালচে হয়ে গেছে। কয়েকটি সাধারণ উপায় মেনে কলা বেশ কয়েকদিন পর্যন্ত সতেজ রাখতে পারেন। 

  1. কলা সবসময় ঝুলিয়ে রাখবেন। এতে ধীরে পাকবে কলা। কলার কাণ্ডে থাকা ইথিলিন গ্যাস নির্গত হওয়ার কারণে কলা দ্রুত পাকে। কিন্তু ঝুলিয়ে রাখলে ইলিথিন গ্যাস ধীরে নির্গত হয়, সে কারণে কলা পাকে ধীরে।
  2. প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কলার কাণ্ড ঢেকে রাখলেও ইথিলিন গ্যাস নির্গত হওয়া আটকানো যায়।
  3. অন্যান্য ফল কিংবা সবজির সাথে কলা সংরক্ষণ করবেন না। আপেল এবং টমেটোর মতো ফল ইথিলিন গ্যাস নির্গত করে, যা পাকার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এগুলো আলাদাভাবে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত কলা ভালো থাকবে। 
  4. একেবারে পাকা কলা না কিনে কিছুটা সবুজ রঙ আছে এমন কলা দেখে কিনুন। এতে বেশ কয়েকদিন রেখে খেতে পারবেন কলা। 
  5. ফ্রিজে রাখবেন না পাকা কলা। ঠান্ডা তাপমাত্রা কলাকে দ্রুত নষ্ট করে দিতে পারে। ঘরের তাপমাত্রায় শুকনো জায়গায়ই এই ফল রেখে দেওয়া ভালো।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম