যেসব কারণে আলোচনায় আলিয়ার এই ব্লাউজ

জীবনযাপন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫, ২০:৫২আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ২০:৫২

ভারতের সাড়া জাগানো ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। তার পোশাকের সুনাম পৌঁছে গেছে হলিউডেও। সম্প্রতি মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে সব্যসাচী নিজের ব্র্যান্ডের রজতজয়ন্তী উদযাপন করলেন। সেখানে হাজির হয়েছিলেন বলিউডের সব নামীদামী তারকারা। 

শাড়ির সৌন্দর্য বাড়িয়েছে জমকালো ব্লাউজ

সন্ধ্যার জন্য 'স্ট্রিক্টলি ব্ল্যাক' ড্রেস কোড বজায় রেখে অভিনেত্রী আলিয়া ভাট পরেছিলেন কালো সিল্কের শাড়ি। কালো মুর্শিদাবাদ শাড়িটি ছিল একরঙা। তবে শাড়ির সঙ্গে পরা তার মাইক্রো বেজওয়েল্ড সোনালী ব্লাউজটিই ছিল আলোচনার শীর্ষে। জমকালো ব্লাউজটিতে ছিল মূল্যবান পাথর, স্ফটিক, রঙিন সিকুইন, ধাতব অ্যাকসেন্ট এবং হাতে কাটা সিকুইন।

ব্লাউজে ছিল পাথরের কারুকাজ

ব্রালেট স্টাইলের ব্লাউজটির প্রায় ব্যাকলেস কার্ভ, গভীর ইউ নেকলাইন এবং প্রশস্ত স্ট্র্যাপ ছিল চোখে পড়ার মতো। একরঙা শাড়িটির সৌন্দর্য বহুগুণে বাড়িয়েছে ঝলমলে এই ব্লাউজ। 

কানে পরেছিলেন লম্বা ও চিকন দুল

যেহেতু ব্লাউজটি ছিল ভারী কাজের, তাই আলাদা করে তেমন গয়না পরেননি আলিয়া। সোনালি রঙের লম্বা ও চিকন দুল পরেছিলেন কেবল। মেকআপের ক্ষেত্রে বেসকে উজ্জ্বল রেখেছিলেন এবং হাইলাইটারের ভারি স্ট্রোক যোগ করেছিলেন। সঙ্গে ছিল গোলাপি ব্লাশ। ন্যুড টোনের লিপস্টিকের পাশাপাশি  ছোট্ট টিপ সাজের স্নিগ্ধতা বাড়িয়েছে।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈষম্যের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা
বৈষম্যের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা
‘স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে অংশীজনদের মতামত নেওয়া জরুরি’
‘স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে অংশীজনদের মতামত নেওয়া জরুরি’
‘পুশইন’ থামেনি, বন্ধ হয়নি সীমান্ত হত্যা
‘পুশইন’ থামেনি, বন্ধ হয়নি সীমান্ত হত্যা
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭৮ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭৮ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না