ঘরে বৈশাখী আমেজ আনবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৩আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৩

বৈশাখের ছোঁয়া কি কেবল পোশাকে আর খাবার টেবিলেই লাগবে? উদযাপনে পরিপূর্ণতা আনতে গৃহকোণেও নিয়ে আসা চাই বৈশাখের আমেজ। সেজন্য যে ঘরে খুব বেশি অদল-বদল করতে হবে এমন নয়। বাঙালিয়ানায় ঘর সাজাতে টুকটাক কিছু কেনাকাটা আর পরিবর্তনই যথেষ্ট। 

রঙিন কুশন কাভার ব্যবহার করতে পারেন। ছবি- ডেকোর আপার ফেসবুক পেইজ থেকে সংগৃহীত

ঘরকে দেশীয় তৈজসপত্র দিয়ে সাজিয়ে বৈশাখের আবহ নিয়ে আসতে পারেন। দোয়েল চত্বর কিংবা আড়ং গেলেই পেয়ে যাবেন নানা ধরনের টুকটাক ঘর সাজানোর দেশীয় জিনিস। চারুকলায় মিলবে হাতে তৈরি নানা ধরনের মুখোশ। এগুলো ঘরে নিয়ে আসলেই পাল্টে যাবে ঘরের চেহারা। একতারা, কুলা বা হাত পাখা থাকতে পারে ঘরের সাজে। আবার শীতল পাটি বা শতরঞ্জিও ঘরে দেশীয় আমেজ যোগ করবে। 

বৈশাখ উদযাপনের অন্যতম আনন্দ মজার মজার ভর্তা, ইলিশ ও দেশীয় নানা আইটেম। এগুলো পরিবেশনেও তাই থাকা চাই দেশীয় আমেজ। বাঁশের কিংবা বেতের টেবিল রানার ব্যবহার করতে পারেন ডাইনিং টেবিলে। এদিন মাটির তৈজসেই পরিবেশন করুন খাবার। বেশ একটা বৈশাখী আমেজ চলে আসবে। টেবিলে রাখুন নজরকাড়া একটি মোমদানি ও মোম। সাথে থাকতে পারে মানানসই কোনও ইনডোর প্ল্যান্টও। বাঁশ বা বেতের তৈরি ট্রেতে কিছু ফল সাজিয়ে রেখে দিন টেবিলে। 

শতরঞ্জি বা শীতলপাটি থাকতে পারে ঘরের সাজে। ছবি- ডেকোর আপার ফেসবুক পেইজ থেকে সংগৃহীত

ঘরে ব্যবহার করতে পারেন বাঁশ বা বেতের পার্টিশন। রঙিন কাগজের কিংবা কাপড়ের দেয়ালও বেশ ভালো লাগে দেখতে। কাঠের উপর নিখুঁত কারুকাজ করা নজরকাড়া পার্টিশন অন্দরে নিয়ে আসবে শৈল্পিক ছোঁয়া। 

বৈশাখ উপলক্ষে পুরনো কোনও রঙিন শাড়ি দিয়ে বানিয়ে ফেলা যায় পর্দাও। ব্লক করা রঙিন কুশন কভার ব্যবহার করুন। বসার ঘরের এক কোনে কাচের বাটিতে পানির উপরে ফুলের পাপড়ি ছড়িয়ে ভাসিয়ে দিতে পারেন ছোট ছোট মোম। বেশ একটা উৎসবের আনন্দ চলে আসবে। দরজার সামনে ঝুলিয়ে দিতে পারেন উইন্ডচাইম বা পাটের তৈরি পেঁচা। ঘরে ঢুকতেই প্রশংসা করবেন অতিথিরা।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম