যে ডায়েট অনুসরণ করে ফিটনেস ধরে রেখেছেন জেনেলিয়া

জীবনযাপন ডেস্ক
১৮ মে ২০২৫, ১২:৪২ আপডেট : ১৮ মে ২০২৫, ১২:৪২

বহুবছর পর বড় পর্দায় ফিরছেন মিষ্টি মেয়ে জেনেলিয়া ডি সুজা। আমির খানের পরবর্তী ছবিতে অভিনয় করতে দেখা যাবে এই বলিউড তারকাকে। বয়স ৩৭ পার হলেও দেখে বোঝার জো নেই। একেবারে আগের মতোই ফিটনেস ধরে রেখেছেন ‘জানে তু ইয়া জানে না’র সেই কলেজের মেয়েটি। কীভাবে নিজের ত্বকের তারুণ্য বজায় রাখেন জেনেলিয়া?

জেনেলিয়া জানান, ২০১৭ সাল থেকে নিজের খাদ্যাভ্যাসে বড়সড় বদল এনেছেন। প্রথমে নিরামিষাশী হয়েছিলেন, তারপর ধীরে ধীরে দুগ্ধজাত খাবারও বাদ দিয়ে পুরোপুরি ভিগান ডায়েটের দিকে ঝোঁকেন তিনি। কেবল স্বাস্থ্যের জন্য নয়, বরং তিনি কী খাচ্ছেন সে সম্পর্কে আরও সচেতন হওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন জেনেলিয়া। প্রথমে এই বদল সহজ ছিল না, কারণ প্রতিটি খাবারের বিকল্প হিসেবে ভিগান খাদ্যতালিকা থেকে খাবার বের করা খুবই কঠিন। তবে ধীরে ধীরে আত্মস্থ করে ফেলেছেন জেনেলিয়া।

জেনেলিয়া মনে করেন, ‘মাইন্ডফুল ইটিং’ খুব জরুরি। অর্থাৎ খাওয়ার সময়ে সেই মুহূর্তের প্রতি মনোযোগ দেওয়া, সেই মুহূর্তে উপস্থিত থাকা এবং কী খাচ্ছেন, সেটিকে মন ভরে দেখা।

পুষ্টির ভারসাম্য বজায় রাখতে মাসিক ডায়েট পরিকল্পনা করা থাকে এই তারকার। অর্থাৎ মাসে মাসে অল্প করে বদলাতে থাকেন ডায়েট। যথেষ্ট পরিমাণ প্রোটিন তিনি গ্রহণ করেন রোজ। জেনেলিয়া জানান, অনেকেই মনে করেন এই ধরনের খাদ্যাভ্যাসে পর্যাপ্ত প্রোটিন মেলে না। কিন্তু সেটি ভুল। জেনেলিয়ার জানান, ‘ভিগান ডায়েট করে আমি ১০০ কেজি ওজন তুলেছি। তাই এ সব ভ্রান্ত ধারণা।

এছাড়া পর্যাপ্ত পানি পান করেন এই তারকা। ভোলেন না নিয়মিত ব্যায়াম করতেও। 

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
দেশে ফিরলেন কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি
দেশে ফিরলেন কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের