ঘরে তৈরি মুচমুচে রসে ভরা জিলাপি

শারমিন জাহান
২৬ মার্চ ২০১৬, ১৮:১০আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৮:২৭

জিলাপি

কিছু খাবার বরাবরের মতোই আমরা বাইরে খেয়ে অভ্যস্ত। জিলাপি তার মধ্যে অন্যতম। বিশেষ করে রমজান মাসে জিলাপির কদর একটু বেশিই বেড়ে যায়। ইফতারের ছোলা-মুড়ির সঙ্গে একটু জিলাপি হলে বেশ ভালোই জমে। রোজা ছাড়াও যেকোনও আয়োজনেও জিলাপি খাওয়াই যায়। এই জিলাপিটা যদি বাসায় তৈরি করা হয়। তাহলে কেমন হয়। একবার করেই দেখুন না।

উপকরণ:

ময়দা - ১ কাপ

কর্নফ্লাওয়ার - ২ চা চামচ

ইস্ট- ১ চা চামচ

তেল(সয়াবিন) - ১ চা চামচ

টক দই - ১ টে চামচ

উষ্ণ পানি- ১ কাপ বা এর চে সামান্য কম

জিলাপি ভাজার জন্য তেল - ১ কাপ

চিনি - ১ কাপ (সিরার জন্য)

পানি - ১ কাপ

লেবুর রস - ১ চা চামচ

জিলাপি-১

প্রণালী: চিনির সিরার উপকরণ ছাড়া সব উপাদান ভালো করে মিশিয়ে ১ ঘন্টা কোনও উষ্ণ জায়গায় রেখে দিন। এবার এক চুলায় কড়াইতে চিনি আর পানি ১৫মিনিট জাল দিয়ে শিরা বানিয়ে নিন। ১৫ মিনিট হয়ে গেলে লেবুর রস দিয়ে একদম মৃদু আঁচে রাখুন। অন্য চুলায় কড়াইতে  তেল ভালো করে গরম করে জ্বাল কমিয়ে দিন। এবার জিলাপি ছাড়ুন। তেল যাথেষ্ট গরম করে তবেই জিলাপি ছাড়বেন ও কম জ্বালে ভাজবেন নাহলে পুড়ে যাবে।

জিলাপির রং কমলা বা জাফরানি এমনিতেই  হবে কোনও ফুড কালার দেওয়ার দরকার নেই। জিলাপি ভাজা হলে তেল ঝরিয়ে সিরায় দিন এবং ৩০/৪৫ সেকেন্ড রেখে তুলে ফেলুন তা না হলে নরম হয়ে খুলে যাবে।  গরম গরম পরিবেশন করুন।

*** জিলাপির প্যাঁচ দেওয়াটা সবচেয়ে কঠিন। প্যাঁচের জন্য পাইপিং ব্যাগ ব্যবহার করতে পারেন। এছাড়া সস পরিবেশনের জন্য যেসব প্লাস্টিকের বোতল পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন। ছবির জিলাপি প্লাস্টিকের সসের  বোতল ব্যবহার করা হয়েছে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি