সুখী দম্পতিদের এই ৫ গুণ আপনার মধ্যে আছে তো?

জীবনযাপন ডেস্ক
৩০ জুন ২০২৫, ১৭:২২আপডেট : ৩০ জুন ২০২৫, ১৭:২২

প্রতিদিনের যৌথ প্রচেষ্টা, বিশ্বাস, বোঝাপড়া, শ্রদ্ধা এবং ভালোবাসার মাধ্যমেই গড়ে ওঠে একটি সুখী দাম্পত্য জীবন। যদিও প্রতিটি সম্পর্ক এবং মানুষেরই নিজস্ব উপায় থাকে ভালো থাকার, তবে কিছু সার্বজনীন বিষয় রয়েছে যা সম্পর্ককে শক্তিশালী এবং আনন্দময় রাখে। এগুলো সহজ অভ্যাসের মতো, যা সম্পর্ককে করে পরিপূর্ণ। জেনে নিন সুখী দম্পতিরা কোন কোন বিষয়ের উপর প্রাধান্য দেন। 

১। সুখী দম্পতিরা সর্বোপরি একে অপরকে অগ্রাধিকার দেন। তাদের দুর্দান্ত বন্ধন এবং বন্ধুত্বের এটা অন্যতম কারণ। অনেক সময়ই পরিবার বা বন্ধুদের হস্তক্ষেপে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ে। তাই তৃতীয় পক্ষকে আসতে না দিয়ে নিজেদের বোঝাপড়া নিজেদের করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর এটা তখনই সম্ভব হয়, যখন সব কিছুর আগে একজন অন্যজনকে প্রাধান্য দেওয়া হয়। 

২। একে অপরের প্রতি সৎ থাকা খুব জরুরি। খলামে যোগাযোগলা যেকোনো স্থায়ী সম্পর্কের মেরুদণ্ড। কথা বলার পাশাপাশি অন্যজনের কথা মনোযোগ দিয়ে শোনাও জরুরি। আপনার আনন্দ, হতাশা, অথবা কেবল আপনার অনুভূতি ভাগ করে নিন সঙ্গীর সঙ্গে। অন্যকে দোষারোপ না করে কেবল নিজের কেমন লাগছে সে অনুভূতি প্রকাশ করুন। এই অভ্যাস ভুল বোঝাবুঝি কমায় এবং উভয়ের মধ্যে বিশ্বাস তৈরি করে।

৩। সুখী দম্পতিরা একে অন্যের প্রতি কৃতজ্ঞ থাকেন এবং সেটা প্রকাশ করেন। সম্পর্কের ক্ষেত্রে একটি ছোট ধন্যবাদ কিংবা আমি তোমাকে ভালোবাসি বলাটা খুব দারুণ বিষয়। সঙ্গী যদি আপনার জন্য কষ্ট করে রান্না করে তবে আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানান। 

৪। ঝগড়া বা মনোমালিন্য সব সম্পর্কেই হয়। তবে সুখী দম্পতিরা এই ধরনের পরিস্থিতিতে আলোচনা ও আপসকে গুরুত্ব দেন। কিছু জিনিস ছেড়ে দিন যা দীর্ঘমেয়াদে খুব বেশি গুরুত্বপূর্ণ নাও হতে পারে। ইগো ধরে রাখা বা হার স্বীকার না করার প্রবণতা সম্পর্ক খারাপ করে।

৫। সুখী দম্পতিরা এক সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর উপর জোর দেন। কর্মজীবনের ভারসাম্য বজায় রাখা এবং একে অপরকে অবিচ্ছিন্ন সময় এবং মনোযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ। প্রতি সপ্তাহে কমপক্ষে একদিন একসাথে কাটান। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী