ঘর থেকে টিকটিকি দূর করার এই কৌশলগুলো জানতেন?

জীবনযাপন ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১১:০৩আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১১:০৩

টিকটিকি যে খুব ক্ষতিকর কোনও প্রাণী সেটা নয়। তবে যেখানে সেখানে বিষ্ঠা ছড়িয়ে ঘর ময়লা করে প্রাণীটি। আবার গভীর রাতে সশব্দে ডেকে উঠে বিরক্তিরও কারণ হয়। কিছু ঘরোয়া কৌশল মেনে দূর করতে পারেন টিকটিকির উপদ্রব।

  • টিকটিকি তাড়ানোর জন্য ঘরে ন্যাপথলিন রাখতে পারেন। ন্যাপথলিনের তীব্র গন্ধে দূর হবে টিকটিকি। রান্নাঘরের ক্যাবিনেটে কিংবা বেসিনের নিচে রাখুন ন্যাপথালিন বল।
  • সিঙ্কের নিচে থাকা ক্যাবিনেটে টিকটিকি লুকিয়ে থাকে প্রায় সময়ই। এগুলো নিয়মিত পরিষ্কার ও শুকনা রাখার চেষ্টা করুন। শুকনা রাখলে কাঠের পচনও রোধ হয়।
  • পোকামাকড় টিকটিকির খাদ্য। ঘর পরিষ্কার রাখলে পোকা কমবে, ফলে টিকটিকিও থাকবে না। রাতের বাসন ধুয়ে ফেলুন, মেঝে ঝাড়ু-মোছা করুন, এবং খোলা খাবার ভালোভাবে ঢেকে রাখুন। 
  • ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন দাবি করছে যে পেঁয়াজ ও রসুনের করা গন্ধে টিকটিকি পালায় ঘর ছেড়ে। কিছু পেঁয়াজের টুকরো কিংবা রসুন কোয়া রেখে দিন ঘরের কোণে। টেবিল ফ্যানের সামনে রাখলেও কাজ হবে দ্রুত।
  • পুদিনা তেলের গন্ধ টিকটিকি পছন্দ করে না। তাই এই তেল স্প্রে করুন, টিকটিকি পালাবে। স্প্রে বোতলে ১০-১৫ ফোঁটা পুদিনা তেল ও আধা কাপ পানি মিশিয়ে স্প্রে করুন।
  • ঘর থেকে টিকটিকি তাড়াতে বেশ কার্যকর উপায় হচ্ছে পেপার স্প্রে। বাড়িতে বানিয়ে নিতে পারেন এই স্প্রে। এজন্য প্রথমে কিছু গোলমরিচ নিয়ে গুঁড়া করে নিতে হবে। এবার এই গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিতে হবে। যেখানে যেখানে টিকটিকি দেখা যাচ্ছে, সেই সব জায়গায় এই পেপার স্প্রে ছিটিয়ে দিতে হবে। গোলমরিচের গুঁড়ার বদলে শুকনা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান