চোখের ক্লান্তি দূর করতে...

লাইফস্টাইল ডেস্ক
২৮ মার্চ ২০১৬, ১৭:০০আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৭:০০
image

চোখের ক্লান্তি দূর করতে...

ক্লান্ত দেখাচ্ছে কেন? সকাল সকাল কর্মক্ষেত্রে গিয়ে এমন প্রশ্নের সম্মুখীন হওয়া বেশ বিব্রতকর! আসলে দিনভর কাজের চাপ, রোদ, ধুলাবালি- সবকিছুতে ক্লান্ত হয়ে পড়ে শরীর। সেই ক্লান্তির ছাপ পড়ে চোখে। নিয়মিত চোখের যত্ন না নিলে এই ক্লান্ত ভাব দীর্ঘস্থায়ী হয়ে যায়। এছাড়া চোখ ফুলে যাওয়া কিংবা চোখে চুলকানির মতো সমস্যাও দেখা দিতে পারে। প্রতিদিন বাসায় ফিরেই চোখ দুটির নিন খানিকটা বাড়তি যত্ন। জেনে নিন কীভাবে চোখের ক্লান্তি দূর করবেন-

শসা
শসা স্লাইস করে ফ্রিজে রেখে দিন। বাইরে থেকে ফিরে চোখের উপর দিয়ে রাখুন ঠাণ্ডা শসার টুকরা। ক্লান্ত ভাব কেটে যাবে।

বেকিং সোডা
পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে চোখ ধুয়ে নিন। ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি চোখে চুলকানি থাকলে সেটাও দূর হবে।

ভিনেগার
ভিনেগারে রয়েছে অ্যান্টিসেপ্টিক ও আন্টিব্যাকটেরিয়াল উপাদান। পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে প্রতিদিন দুইবার চোখ পরিস্কার করুন। চোখের ইনফেকশন দূর করবে এটি।

ঠাণ্ডা দুধ
ঠাণ্ডা দুধে তুলার বল ভিজিয়ে নিন। চোখের উপরে ও আশেপাশে বারকয়েক বুলিয়ে নিন সেটি। দূর হবে চোখের ক্লান্তি।  

আলু
আলু স্লাইস করে কেটে চোখের উপরে দিয়ে রাখুন কিছুক্ষণ। ঝরঝরে বোধ করবেন।

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম