নজর কেড়েছে অনীতের অভিজাত পোশাক

জীবনযাপন ডেস্ক
২৯ নভেম্বর ২০২৫, ১৯:০৮ আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১৯:০৮

ইন্ডিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৫–এর মঞ্চে ঝলমলে উপস্থিতি আর হৃদয়ছোঁয়া বক্তব্যে দর্শকের মন জয় করলেন বলিউডের নতুন প্রজন্মের আলোচিত অভিনেত্রী অনীত পাড্ডা। সিএনএন-নিউজ ১৮ আয়োজিত এই মর্যাদাপূর্ণ আসরে তিনি তার ‘সাইয়ারা’ সহঅভিনেতা অহন পান্ডে’র সঙ্গে যৌথভাবে ‘জেন জেড আইকন অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেন। অনীত পাড্ডা মঞ্চে ওঠার মুহূর্তেই নজর কাড়ে অনীতের অভিজাত পোশাক নির্বাচন। আধুনিক সিলুয়েটের এক ব্যতিক্রমী ড্রেপড করসেট-স্টাইল স্যাটিন টপ এবং বেল্ট দেওয়া মিদি স্কার্টে তাকে দেখা যায় একেবারে অনন্য রূপে। এই বিশেষ পোশাকটি তিনি বেছে নেন জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লাইম স্টোর থেকে। ডাস্টি লিলাক রঙের প্যাস্টেল শেড তার লুককে দিয়েছে কোমলতা ও আভিজাত্যের মিশেল। অফ-শোল্ডার স্ট্র্যাপ, পাশে ড্রেপড গ্যাদারিং এবং নরম স্যাটিন টেক্সচার—সব মিলিয়ে একটি পরিমিত কিন্তু গ্ল্যামারাস উপস্থিতি। অনীত পাড্ডা আন্ডারস্টেটেড মেকআপ, পরিপাটি হেয়ারস্টাইল আর রঙিন রত্নখচিত হীরার নেকলেসে অনীতের লুক হয়ে ওঠে আরও উজ্জ্বল। আবেগাপ্লুত হাসি আর আত্মবিশ্বাসী ভঙ্গিমা যেন মুহূর্তটিকে আরও বিশেষ করে তোলে। অনীত পাড্ডা পুরস্কার গ্রহণের সময় অনীত বলেন, এই মঞ্চে এমন সব মানুষদের সঙ্গে জায়গা করে নেওয়া তার জন্য পরম সম্মানের। তিনি তার বাবা–মা, পরিবার, বন্ধুদের পাশাপাশি ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনীত পাড্ডা বক্তব্যের এক আবেগঘন মুহূর্তে তিনি মঞ্চেই সহশিল্পী অহন পান্ডেকে ‘বিশ্বের সেরা মানুষদের একজন’ বলে উল্লেখ করেন। তার এই কথা শুনে দর্শকসারিতে উপস্থিত অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অহন ও অনীত

/এমএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
দেশে ফিরলেন কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি
দেশে ফিরলেন কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি
একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি জনগণকে শান্তিতে থাকতে দিতে চায় না: অমিত
একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি জনগণকে শান্তিতে থাকতে দিতে চায় না: অমিত
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের