বিজয় দিবসে মিরপুরে পাহাড়ি স্বাদ!

জীবনযাপন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৭

বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ থেকে ১৮ ডিসেম্বর রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী বিজয় দিবস মেলা। মিরপুর পল্লবী থানার বিপরীতে স্বপ্ননগর আবাসিক এলাকার মাঠে আয়োজিত এই মেলায় পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর অথেন্টিক খাদ্যপণ্যের সমৃদ্ধ আয়োজন নিয়ে অংশ নিচ্ছে পরিচিত অর্গানিক ও অথেন্টিক ব্র্যান্ড ‘আদিহাট’।

মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে খাগড়াছড়ি ও রাঙামাটির পাহাড়ি হাঁস এবং পাহাড়ি মোরগ-মুরগি, যা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে লালিত এবং স্বাদ ও পুষ্টিগুণে ভিন্নমাত্রা যোগ করে। পাশাপাশি দর্শনার্থীরা পাবেন রাসায়নিকমুক্ত পাহাড়ি ফলমূল ও সবজি, পাহাড়ি হলুদ, মরিচের গুঁড়াসহ পাহাড়িদের ঐতিহ্যবাহী খাদ্যপণ্য।

খাবারের তালিকায় আরও থাকছে পাহাড়ি বিশেষ খাবার ব্যাম্বো চিকেন, বাঁশ কোরলের আচার, রোজের চা, বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল পিঠা, কালো বিন্নি চালের ফিন্নি ও মোমোস। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের খাঁটি স্বাদের প্রতিনিধিত্ব হিসেবে পাওয়া যাবে যশোরের খেজুরে গুড় ও ঝোলা গুড়, খুলনার বিখ্যাত চুই ঝাল এবং কক্সবাজারের বিভিন্ন ধরনের শুঁটকি।

মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত। মেলার আয়োজন করেছে স্বপ্ননগর আবাসিক এলাকার কেন্দ্রীয় পরিচালনা কমিটি।

অথেন্টিক পাহাড়ি মুরগি ও খাদ্যসংস্কৃতির খাঁটি স্বাদ এক জায়গায় উপভোগ করতে আগ্রহীদের জন্য এই মেলা হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা। এমনটাই জানান ‘আদিহাট’ উদ্যোক্তা পাভেল আহমেদ।

আদিহাট থেকে অনলাইনে কেনাকাটা ও আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক পেজ: https://www.facebook.com/Adihaat

/এমএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি