ওয়ারীর ঐতিহ্যের সঙ্গে আধুনিক ফ্যাশনের সংযোগ

জীবনযাপন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ২২:৫০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ২২:৫০

ঢাকার ঐতিহ্যবাহী ওয়ারীর সঙ্গে আধুনিক ফ্যাশনের সংযোগ ঘটানোর লক্ষ্যে উদ্বোধন হলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। ২৪ ডিসেম্বর এম. আর. খান টাওয়ার, গ্রাউন্ড ফ্লোরে এক বর্ণিল ও উৎসবমুখর আয়োজনে নতুন এই স্টোরের যাত্রা শুরু হয়। 

উদ্বোধনী দিনটি ঘিরে ছিল সাজসজ্জা, অতিথিদের উপস্থিতি, নতুন উইন্টার কালেকশন ও বিশেষ অফারের মাধ্যমে এক পূর্ণাঙ্গ ফ্যাশন সেলিব্রেশন।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন লা রিভ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস, রিভ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রেজাউল হাসান, ব্র্যান্ডের ডিজাইনার, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, লয়্যাল গ্রাহক, মিডিয়া প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা। উদ্বোধনের সময় ঢাকার অন্যতম প্রাচীন এলাকা ওয়ারীর সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে মিলিয়ে উদ্বোধনী আয়োজনেও ছিল ভিন্নতা। ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে ব্রান্ডিং ও উদ্বোধনী আয়োজনের মাধ্যমে ওয়ারীর ইতিহাস ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে যাত্রা শুরু করেছে এই স্টোরটি, যা উপস্থিত অতিথি ও স্থানীয় ক্রেতাদের মাঝে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

লা রিভ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, ‘ওয়ারী শুধু একটি এলাকা নয়, এটি ঢাকার ইতিহাস ও সংস্কৃতির একটি জীবন্ত অংশ। লা রিভের একটি স্টোর এখানে আগেও ছিল। সেই অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে, ওয়ারীর মানুষ ফ্যাশন বোঝেন, স্টাইল বোঝেন, ফ্যাশন মৌসুমের নতুন ট্রেন্ডের প্রতিও তাদের আগ্রহ অনেক বেশি। আর সেই কারণেই এত বড় পরিসরে এখানেই লা রিভের ২৭তম স্টোর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা চেয়েছি, ওয়ারীর ঐতিহ্যের সঙ্গে আধুনিক ফ্যাশনের একটি সুন্দর সংযোগ তৈরি হোক।’ স্টোরের ভেতরের অংশ নতুন এই ওয়ারী স্টোরে পাওয়া যাচ্ছে লা রিভের সর্বশেষ উইন্টার কালেকশন, পাশাপাশি রয়েছে জনপ্রিয় নার্গিসাস কালেকশন। স্টোরজুড়ে সাজানো হয়েছে বিভিন্ন ক্যাটাগরির পোশাক, ডেইলি ওয়্যার থেকে শুরু করে ফেস্টিভ ও লাইফস্টাইল ফ্যাশন পর্যন্ত।

লা রিভ তাদের ২৭ তম স্টোর উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রেখেছে বিশেষ অফার। ২৪ ডিসেম্বর প্রথম ১০০ জন ক্রেতার জন্য ৫০০০ টাকা বা তার বেশি কেনাকাটায় ছিলো ২৭% ছাড়। এছাড়া ২৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ২৫০০ টাকা থেকে ৪৯৯৯ টাকার কেনাকাটায় সকলের জন্য থাকছে ১৫% ছাড়।

/এমএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশে চীনকে টেক্কা দিতে ‘স্পেস একাডেমি’ খুলছেন ট্রাম্প 
মহাকাশে চীনকে টেক্কা দিতে ‘স্পেস একাডেমি’ খুলছেন ট্রাম্প 
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রবিবার
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রবিবার
১৩টি দৃষ্টিনন্দন ছবিতে বিশ্বের রহস্যময় ম্যানগ্রোভ বন
১৩টি দৃষ্টিনন্দন ছবিতে বিশ্বের রহস্যময় ম্যানগ্রোভ বন
কদমতলীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
কদমতলীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট