বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন-এর দুয়ার খুললেন অপি করিম

জীবনযাপন ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬, ২২:২০ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ২২:২০

ফ্যাশন ও বিনোদন অঙ্গনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন। অভিনয়, মিডিয়া, গ্রুমিং ও ব্যক্তিত্ব উন্নয়নের মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

২৪ জানুয়ারি মিরপুর ২, বিশ্বরঙ স্টুডিওতে উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী অপি করিম। তিনি উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে নিজের দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা, শৃঙ্খলার গুরুত্ব এবং ইন্ডাস্ট্রিতে টিকে থাকার বাস্তব দিকগুলো তুলে ধরেন। তার বক্তব্য নতুনদের জন্য ছিল অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক। বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন-এর দুয়ার খুললেন অপি করিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন-এর প্রতিষ্ঠাতা ও বিশ্বরঙ-এর কর্ণধার, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। তিনি বলেন, ‘বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে প্রতিভাকে শুধু আবিষ্কারই নয়, বরং সঠিক প্রশিক্ষণ, আত্মবিশ্বাস ও পেশাদার মানসিকতার মাধ্যমে গড়ে তোলা হবে।’

উদ্বোধনী আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় একটি প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন ভবিষ্যতে দেশের ফ্যাশন ও বিনোদন শিল্পে দক্ষ, সচেতন ও আত্মবিশ্বাসী প্রতিভা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন-এর দুয়ার খুললেন অপি করিম

/এমএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত