ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জুটি বাঁধলেন তৌসিফ-তিশা

জীবনযাপন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬, ১৭:৫৮ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৮:০২

আসন্ন ঈদুল ফিতরকে আরও স্টাইলিশ, আনন্দময় ও উপভোগ্য করে তুলতে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড গ্রাহকদের জন্য নিয়ে আসছে অসাধারণ ডিজাইনের নান্দনিক ও বৈচিত্র্যময় নতুন ঈদ কালেকশন। আধুনিক ফ্যাশন ও আরামের নিখুঁত সমন্বয়ে তৈরি এই বিশেষ কালেকশন ক্রেতাদের উৎসবের প্রতিটি মুহূর্তকে আরও প্রাণবন্ত করে তুলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এ নতুন ঈদ কালেকশন উপলক্ষে স্টেপ ফুটওয়্যার আয়োজন করেছে একটি বিশেষ আয়োজন। সোমবার ২৬ জানুয়ারি রাজধানীর তেজগাঁওস্থ হলিডে ইন হোটেলে আয়োজিত এ প্রেস মিটে উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির ও এ্যাড সাইনের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দুই ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা তৌসিফ মাহবুব এবং তানজিন তিশা।

প্রেস মিটে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে শামীম কবির বলেন, ‘গ্রাহকদের রুচি ও চাহিদাকে প্রাধান্য দিয়ে আসন্ন ঈদকে ঘিরে আমরা নিত্যনতুন ডিজাইনের মানসম্মত, আধুনিক ও ট্রেন্ডি ফুটওয়্যার উপহার দিতে প্রস্তুত। এবারের ঈদ কালেকশনে আমরা ফ্যাশন এবং স্বাচ্ছন্দ্যের সর্বোচ্চ মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছি, যা সব বয়সের ক্রেতাদের মন জয় করবে।’ সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ মাহবুব বলেন, ‘স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের ও গর্বের।’

তানজিন তিশা বলেন, ‘স্টেপ ফুটওয়্যার একটি আধুনিক, আত্মবিশ্বাসী ও বিশ্বাসযোগ্য দেশীয় ব্র্যান্ড, যার প্রতিটি পণ্যে গুণগত মান ও নান্দনিকতার সুস্পষ্ট প্রতিফলন রয়েছে।’

বলা দরকার, উচ্চমানের প্রিমিয়াম জুতা উৎপাদনের মাধ্যমে দেশের ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটি অনন্য ও বিশ্বস্ত নাম হিসেবে ইতোমধ্যে সুপ্রতিষ্ঠিত হয়েছে স্টেপ ফুটওয়্যার।

/এমএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী