পন্ডস সুপার লাইট জেল ফিরেছে নতুন রূপে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৬, ১১:২৭ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৩০

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, ত্বক পরিচর্যার পণ্য পন্ডস সুপার লাইট জেল নাকি বাজার থেকে উঠে যাচ্ছে। এ খবরে ব্র্যান্ডটির দীর্ঘদিনের ব্যবহারকারীরা বেশ হতবাক হয়ে পড়েন। অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান, দৈনন্দিন ত্বক পরিচর্যার রুটিনে এবার কী ব্যবহার করবেন?

তবে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চলতি সপ্তাহে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে চমকপ্রদ ঘোষণা দেয় পন্ডস। শতাধিক শীর্ষস্থানীয় কনটেন্ট নির্মাতা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয়, পন্ডস কোথাও হারিয়ে যায়নি, বরং আরও উন্নত ও আধুনিক রূপে ফিরে এসেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, পন্ডস উন্মোচন করে তাদের একেবারে নতুন পন্ডস সুপার লাইট জেল এবং লাইট ময়েশ্চারাইজার। নতুন সংস্করণটি আগের প্যাকেজের তুলনায় আরও কার্যকর। এতে যুক্ত করা হয়েছে ‘সেরা-হায়ামিনো’, যা খুব দ্রুত ত্বকে শোষিত হয় এবং ত্বকের সুরক্ষা স্তরকে আরও শক্তিশালী করতে সহায়তা করে। পাশাপাশি কোনও আঠালো অনুভূতি ছাড়াই দীর্ঘসময় ধরে ত্বক আর্দ্র রাখে।

বাংলাদেশের আর্দ্র আবহাওয়ায় ত্বককে সতেজ রাখতে এই নতুন পণ্যের তুলনা নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। মূলত পুরোনো প্যাকেজটি বন্ধ করার সিদ্ধান্ত ছিল এই নতুন সংস্করণকে স্বাগত জানানোর প্রস্তুতিরই অংশ। ফলে এখন আর ত্বক নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। পন্ডসের সঙ্গে ত্বকের শুষ্কতা দূর করে পাওয়া যাবে নরম ও মসৃণ ত্বকের নিশ্চয়তা।

/এমকেএইচ/এবিএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী