ঈদ ২০২৬ উপলক্ষে লা রিভ আয়োজন করলো একটি ব্যতিক্রমধর্মী ও অভিজাত প্রেস মিট ‘লা রিভ ঈদ এডিট–প্রেস প্রিমিয়ার’। ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে লা রিভের আসন্ন ঈদ কালেকশনের এক্সক্লুসিভ প্রিভিউ উপস্থাপন করা হয়। ঈদের পোশাক, প্রিন্টস্টোরির ভিন্নধর্মী উপস্থাপন, গেমস ও লাইভ মিউজিক মিলে পুরো অনুষ্ঠানটিই পরিণত হয় আনন্দমেলায়।
অনুষ্ঠানের শুরুতেই ছিল ফার্স্ট প্রিমিয়ার পর্ব। এই পর্বে অতিথিদের সামনে প্রথমবারের মতো প্রদর্শিত হয় ঈদের ক্যাম্পেইন ভিডিও। এরপর ওয়েলকাম স্পিচে লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস অতিথিদের স্বাগত জানান এবং প্রিন্টস্টোরি নিয়ে একটি সংক্ষিপ্ত ব্রিফ দেন।
আয়োজনের মাধ্যমে জানানো হয়, এবারের ঈদ/২৬ কালেকশনে অ্যাম্বার হেজ, গ্লোবাল গ্রিডস, রেডিয়েন্ট ফারভর, আর্টফুল ডাইমেনশন, ট্রপিক্যাল ইমপ্রিন্ট, অবসকিওর ফ্লোরা, স্পাইসড্ বোহেমিয়া, ডেকোরেটিফ, মেডিটেরিয়ান ইন্সপিরেশন, মিনিমালিজম ম্যাজিক নামে মোট ১০টি প্রিন্টস্টোরি নিয়ে কাজ করেছে লা রিভ। এই কালেকশনে প্রাধান্য পাবে টিল ও চেরি রেড রঙের ব্যবহার। এই মূল রঙগুলোর সঙ্গে যুক্ত করা হয়েছে একাধিক লেয়ারড প্যালেট, যা পুরো কালেকশনকে দিয়েছে গভীরতা, বৈচিত্র্য এবং উৎসবের আবহ।
এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সাংবাদিকদের অংশগ্রহণে একটি স্পিন হুইল গেম। পরবর্তী পর্বে লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস ঈদ ২০২৬ এর ফ্যাশন ট্রেন্ড নিয়ে একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ ব্রিফ দেন। ম্যাক্রো ফ্লোরাল প্রিন্ট, ফারশি সালোয়ার কামিজ, মেডিটেরিয়ান অনুপ্রেরণা, ড্রপ শোল্ডার, ওয়াইড লেগ প্যান্টসহ এবারের ঈদের ট্রানজিশনাল ট্রেন্ড, যেখানে শীত ও গ্রীষ্মের স্টাইল একসাথে মিশেছে, এই বিষয়গুলো তিনি বিশেষভাবে তুলে ধরেন।









