শুরু হচ্ছে ‘সুতোর গল্প’ উৎসব

জীবনযাপন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৩

ফ্যাশন উদ্যোগ, ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর আয়োজনে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর মাইডাস সেন্টারে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘সুতোর গল্প’ উৎসব।

‘নিজস্বতায় বোনা উৎসব’ স্লোগানে এই আয়োজনের শেষ হবে অমর একুশে ফেব্রুয়ারি, ২০২৬। 

খবরটি নিশ্চিত করেছেন ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি)-এর অফিস সচিব হীরা মুক্তাদির।

তিনি জানান, দেশের প্রথিতযশা ও উদীয়মান উদ্যোক্তা ও ব্র্যান্ডের সমন্বিত অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই মেলায় থাকছে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য, নতুনত্ব আর স্বকীয়তার অনন্য মেলবন্ধনের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ।

আয়োজক পক্ষ জানায়, আসন্ন ঈদ সামনে রেখে এই আয়োজনে প্রত্যেক উদ্যোক্তা তাদের নতুন নতুন ডিজাইনের সৃষ্টিশীল, নান্দনিক, রুচিশীল পণ্যের অনন্য পসরা নিয়ে আসছেন এই মেলায়। এখানে ৩৯টি প্রতিষ্ঠানের আসন্ন ঈদের নতুন কালেকশন একসঙ্গে প্রদর্শিত হবে, যাতে ক্রেতাদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকবে এক ছাদের নিচে শপিং করার সুযোগ।

মেলায় অংশ নিচ্ছে রঙ বাংলাদেশ, অঞ্জনস, দেশাল, কে ক্রাফট, সাদাকালো, খুঁত, সরলা, খাদি বাই নুভিয়া, ঋতি, আট কুঠুরি নয় দরজা, পোশাক বাই তান্নাস, কালিন্দী, ভারমিলিয়ন, সিগনেট, পৌরাণিক, শস্য প্রবর্তনা, গুটিপা, অজিন, ভেনোরি, ফারহানা ফ্যাশন, মুনমুনস, মিতার গল্প, কইন্যা, সুরঞ্জনা, অয়ন ক্রাফটস, ঋ, মঞ্জুরী, যথাশিল্প, সীবনী, আজুরা বাই শান্তা কবির, বালুচর, কনক দ্য জুয়েলারি প্যালেস, পটের বিবি, বক্স অফ অর্নামেন্টস, রিংকি’স এ্যাটায়ার, কল্পতরু, শিল্পলোক, মিথ ও এন’স কিচেন।

‘সুতোর গল্প-নিজস্বতায় বোনা উৎসব’ রোজ খুলবে সকাল ১০টায়, চলবে রাত ৮টা পর্যন্ত।

/এমএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশে চীনকে টেক্কা দিতে ‘স্পেস একাডেমি’ খুলছেন ট্রাম্প 
মহাকাশে চীনকে টেক্কা দিতে ‘স্পেস একাডেমি’ খুলছেন ট্রাম্প 
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রবিবার
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রবিবার
১৩টি দৃষ্টিনন্দন ছবিতে বিশ্বের রহস্যময় ম্যানগ্রোভ বন
১৩টি দৃষ্টিনন্দন ছবিতে বিশ্বের রহস্যময় ম্যানগ্রোভ বন
কদমতলীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
কদমতলীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট