শীতলপাটি নিয়ে নতুন ভাবনা, ধানমন্ডিতে বিশেষ প্রদর্শনী

জীবনযাপন ডেস্ক
১১ জুলাই ২০২৬, ১৪:৩৯ আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৭:০৩

রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে শুরু হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী শীতলপাটিকে ঘিরে তিন দিনব্যাপী একটি বিশেষ ফ্যাশন প্রদর্শনী। ফ্যাশন ডিজাইনার এমডি ফয়সালের ২৫ বছরের কাজের অভিজ্ঞতা এবং ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত তিন বছরের গবেষণার ভিত্তিতে এই আয়োজন করা হয়েছে।

আজ শনিবার (১১ জুলাই) রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকদের ভাষ্য, ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের ঐতিহ্যবাহী শীতলপাটিকে সমকালীন ফ্যাশন ও লাইফস্টাইলের অংশ হিসাবে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য। এখানে শীতলপাটি দিয়ে তৈরি বিভিন্ন নান্দনিক পোশাক, অনুষঙ্গ ও লাইফস্টাইল পণ্য প্রদর্শন করা হচ্ছে।

শীতলপাটি দিয়ে তৈরী নানা পন্য দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী
গত ৯ জুলাই প্রদর্শনীর উদ্বোধন করেন ‘মমতাময়ী মা’ খ্যাত মমতাজ সুলতানা। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পী ও গবেষক শাওন আকন্দ। এ ছাড়া জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত শীতলপাটি কারুশিল্পী কালা চাঁদ দাস এবং আরতী রাণী দাসও অংশ নেন।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হিসাবে দর্শনার্থীদের সামনে সরাসরি শীতলপাটি বুনে দেখাচ্ছেন কারুশিল্পীরা। এতে দর্শনার্থীরা ঐতিহ্যবাহী এই শিল্পের নির্মাণপ্রক্রিয়া কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।

শীতলপাটি দিয়ে তৈরী নানা পন্য দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী
নিজের এই উদ্যোগ সম্পর্কে ফ্যাশন ডিজাইনার এমডি ফয়সাল বলেন, “ডিজাইন বা নকশা শুধু চোখের সুন্দরের জন্য নয়। এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সময়ের সঙ্গে এক গভীর সংলাপ। সেই তাড়না থেকেই শীতলপাটির বুনন ও শিল্পভাষাকে সমকালীন ফ্যাশনের দৃষ্টিতে অন্বেষণ করার এই প্রয়াস।”

ধানমন্ডির ৪ নম্বর সড়কের ২১এ নম্বর বাড়িতে অবস্থিত সফিউদ্দিন শিল্পালয়ের প্রথম তলায় আয়োজিত এই প্রদর্শনী আজ রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

/আরএইচ/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
দেশে ফিরলেন কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি
দেশে ফিরলেন কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি
একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি জনগণকে শান্তিতে থাকতে দিতে চায় না: অমিত
একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি জনগণকে শান্তিতে থাকতে দিতে চায় না: অমিত
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের