ঢাকায় বাবা-সন্তান জুটিদের নিয়ে সৃজনশীল আয়োজন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জুলাই ২০২৬, ১৫:৩১আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৫:৩২

বাবা ও সন্তানের সম্পর্ককে গভীর ও অর্থবহ করে তোলার লক্ষ্য নিয়ে সম্প্রতি রাজধানীর বনানীর ফিকাতে আয়োজন করা হয় একটি জিন তৈরির কর্মশালার। এ উদ্দেশে বৃষ্টিভেজা এক শান্ত সন্ধ্যায় একটি নিরিবিলি গলিতে একত্রিত হয়েছিল কয়েকটি পরিবার, কিছু নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ এবং সুস্থ পারিবারিক মূল্যবোধ ও ইতিবাচক প্যারেন্টিং চর্চা নিয়ে কাজ করা অলাভজনক সামাজিক উদ্যোগ স্নেহনের দল।  আয়োজনে ছিল ছবি আঁকা, রঙ করা, গল্প বলা এবং একে অপরকে চিঠি লেখার মতো বিভিন্ন সৃজনশীল কার্যক্রম।

কর্মশালায় অংশগ্রহণকারী বাবা-সন্তান জুটিরা একটি জিন ভাঁজ করে বই তৈরি করেন। সেই বইয়ের পাতাগুলো তারা ভরিয়ে তোলেন নিজেদের গল্প, স্মৃতি, আঁকিবুঁকি, চিঠি ও শিল্পকর্মে। কার্যক্রমে অংশগ্রহণকারীদের পথনির্দেশনা দেন সামিয়া রিনি আর্ট স্টুডিও’র প্রতিষ্ঠাতা এবং জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুলের চারুকলা শিক্ষক সামিয়া সাবিহা রিনি এবং স্কলাস্টিকা স্কুলের ও-লেভেল সাহিত্য শিক্ষক ও লেখক তাশফিয়া আহমেদ।

ঢাকায় বাবা-সন্তান জুটিদের নিয়ে সৃজনশীল আয়োজন

স্নেহনের প্রতিষ্ঠাতা আফসানা আহমদ মনে করেন, আজকের ব্যস্ত জীবনে অনেক পরিবারেই বাবা-মা ও সন্তানের একান্ত মানসম্মত সময় কাটানোর সুযোগ খুবই সীমিত। তাই স্নেহনের কর্মশালাগুলো এমনভাবে পরিকল্পিত; যেখানে সৃজনশীলতা, শিল্পচর্চা, হস্তশিল্প, খেলাধুলা ও গল্প বলার মাধ্যমে বাবা-মা ও সন্তান একটি আনন্দময়, নিরাপদ এবং আন্তরিক পরিবেশে একে অপরের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পায়।

আফসানা আহমাদের ভাষায়, ‘আওয়ার স্টোরি’ একটি কার্যক্রমভিত্তিক বাবা-মা ও সন্তানের কর্মশালা। এটি স্নেহনের ভবিষ্যৎ বহু উদ্যোগের মধ্যে প্রথম পদক্ষেপ; যার লক্ষ্য সুস্থ শৈশব বিকাশকে উৎসাহিত করা এবং অভিভাবকদের এমন একটি পরিবেশ গড়ে তুলতে সহায়তা করা, যেখানে শিশুরা শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, বরং আবেগিক, সামাজিক ও ব্যক্তিগত বিকাশেও সমানভাবে বিকশিত হতে পারে।

/আরকে/
সম্পর্কিত
‘রাজনীতিতে নারীর অর্থবহ অংশগ্রহণ সীমিত’
দক্ষতা উন্নয়নে সাংবাদিকদের কর্মশালা
পুলিশ-গণমাধ্যম সহযোগিতা জোরদারে তিন দিনব্যাপী কর্মশালা
সর্বশেষ খবর
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?