ঝটপট থাইম চিকেন

লাইফস্টাইল ডেস্ক
১৬ এপ্রিল ২০১৬, ২১:৩৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ২১:৪১

থাইম চিকেন

হঠাৎ করে অতি দ্রুত শুধু মুরগি রান্না করা যায়। ঝোল-ঝাল মুরগি আর কত খাওয়া যায়। একটু ভিন্ন করে আজকে মুরগি খাওয়াই যেতে পারে। আজকে হয়ে যাক থাইম চিকেন।

উপকরণ:

 মুরগির বুকের মাংস - ১ কেজি (মাঝারি আকারের টুকরো করে কাটা)

 রসুনের কোয়া - ৬টি

শুকনো থাইম - ৩ চা চামচ

 অলিভ ওয়েল - ৩ টেবিল চামচ

 ১ টি লেবুর রস

লবণ – স্বাদমতো

 গোলমরিচ - ১ চা চামচ

চিকেন স্টক - ১/২ কাপ

 প্রণালী: ৪৫০ ডিগ্রি ফারেনহাইটে মাইক্রোওভেন প্রিহিট করুন। রোস্টিং বা গ্রিলিং প্যানটিও ঢুকিয়ে দিন। একটি পাত্রে তাতে অলিভ অয়েল দিয়ে গরম করুন। তাতে , নুন, গোলমরিচ,থাইম দিন। এতে রসুনগুলো হাল্কা হাতে থেঁতো করে দিয়ে দিন। ভালকরে নাড়াচাড়া করুন যাতে রসুন ভালমতো মিশে যায় তেল ও থাইমের সঙ্গে।

এবার এতে মাংসটা দিয়ে হাল্কা আঁচে ১০ মিনিট ভেজে নিন। এবার এই মাংসটা ওভেন থেকে বার করা গরম প্যানে স্থানান্তরিত করুন। এবার উপর থেকে, চিকেন স্টক এবং লেবুর রস দিয়ে একটি স্প্যাটুলা বা চামচের সাহায্যে ভাল করে মিশিয়ে নিন। ৩০ মিনিট প্রিহিট করা মাইক্রোওভেনে রান্না করুন। ৩০ মিনিট হয়ে গেলে বের করে একবার নাড়িয়ে নিয়ে আবার মাইক্রোওভেনে গ্রিল মুডে ৫ মিনিটের জন্য দিয়ে দিন।

এবার মাইক্রো ওভেন বন্ধ করে আপও ৫ মিনিট রেস্টিংয়ে রাখুন । হয়ে গেলে মাংসের টুকরোগুলি তুলে পরিবেশন করুন। প্যানের অতিরিক্ত তরলটিকে সস বা ডিপ হিসাবে ব্যাবহার করতে পারেন।

আপনি চাইলে স্টির ফ্রাই ভেজিটেবলের সঙ্গেও পরিবেশন করতে পারেন। গরম গরম পরিবেশন করুন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম