ঘরের বাতাস বিশুদ্ধ রাখবে টবের গাছ!

আশিকুর রহমান চৌধুরী
১৭ এপ্রিল ২০১৬, ১০:১৯আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১০:২৩

ঘরের গাছ



অল্প আলোতে এবং ঘরের ভেতর বেঁচে থাকার ক্ষমতা সম্পন্ন গাছগুলো হলো হাউসপ্ল্যান্ট বলে|  ঘর আর অফিস সাজাতেই এগুলোকে বেশি দেখা যায়। তবে কিছু কিছু গাছ ঘরের মধ্যে জমে থাকা ভ্যাপসা ভাব, দুর্গন্ধ, আসবাপত্র ও বিষাক্ত বায়বীয় পদার্থ শোষণ করার ক্ষমতা রাখে। অর্থাৎ ঘরের ভেতরের পরিবেশের নজরদারি করতে পারে।  বিশেষ করে গ্রীষ্মকালে এ ধরনের গাছগুলোর জুড়ি নেই।
পিস লিলি
চমৎকার একটি বায়ু পরিশোধক গাছ। অল্প আলোতেই এই গাছ বেড়ে ওঠে। সরাসরি সূর্যের আলোতে না রাখাই ভালো। এছাড়াও হলুদ পাতা বুঝিয়ে দেবে সে প্রয়োজনের চেয়ে বেশি রোদ পাচ্ছে| স্বাভাবিক পরিমানে পানি দিলেই যথেষ্ট | ঘরের বাতাস থেকে বেনজিন, ট্রাইক্লোরোইথিলিন, ফর্মালডিহাইড , জাইলিন শোষণ করে | বিড়াল, কুকুর আর বাচ্চাদের কাছে থেকে দুরে রাখুন  এ গাছ। কারণ এটাও কচু গাছের মতই গলায় বা পেটে গেলে চুলকাবে| তবে গ্রীষ্মে ফুটবে খুব চমৎকার সাদা ফুল।

স্পাইডার প্লান্ট
দু'পাশ সাদা মাঝখানে সবুজ পাতাবহুল ঘাসের মতো গাছ। ছোট ছোট সাদা ফুল ফোটে| গোড়ার মাটি শুকিয়ে গেলে তারপর পানি দিন। সরাসরি সূর্যের আলো থেকে দুরে রাখুন| ঝুড়িতে ঝুলিয়ে সাজিয়ে রাখা যায় | কার্বন মনোক্সইড, বেনজিন, ফর্মালডিহাইড , চামড়ায় ও রাবার থেকে নির্গত দূষণ শোষণ করে|

গাছ

ব্যাম্বো পাম
অফিসে গুলোতে সবচেয়ে পরিচিত গাছের মধ্যে একটি। দেখতে ছোট নারিকেল গাছের মত। আসবাপত্রের পাশে ছায়া যুক্ত জায়গায় রেখে দিন। আসবাপত্র থেকে নির্গত দূষণ শুষে নিবে | খুব বেশি পানি দিলে শিকড় পঁচে যেতে পারে। এছাড়াও পানি যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখবেন |

লাকি ব্যাম্বো
আলো পছন্দ করে কিন্তু সরাসরি সূর্যের আলোতে পাতা পুড়ে যায়। তেমন কোনো সার বা পরিচর্যার প্রয়োজন পড়ে না| বেঁচে থাকার ক্ষমতা বেশি। বাতাস পরিশোধন করেনা কিন্তু ঘর সাজাতে অনেক চমৎকার একটি গাছ|

গোল্ডেন পথোস বা মানিপ্লান্ট
যে কোনো পরিবেশে বেঁচে থাকার অদ্ভুত ক্ষমতা রাখে। আলো ছাড়াও বেঁচে থাকতে পারে, তেমন কোনো যত্নেরও প্রয়োজন হয় না। আপনার ঘরের যেকোনো কোনায় রেখে দিতে পারেন এই লতানো গাছটিকে, চুপচাপ বসে আপনার ঘরের দূষণ শোষণ করে বাতাসকে বাসযোগ্য করে রাখবে। এটাও শোষণ করে বেনজিন, ট্রাইক্লোরোইথিলিন, ফর্মালডিহাইড, জাইলিন। 
একটা টবে গাছ এক বছরের বেশি রাখবেন না। গাছ গুলো ঘরের এক জায়গায় না রেখে বিভিন্ন জায়গায় রাখুন। মাঝে মাঝে জায়গা অদল বদল করে দিন| বারান্দায় এনেও রাখতে পারেন যেন খোলা আলো বাতাস পায়|

পিস লিলি

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি