মিঠুনের মুম্বাইয়ের বাংলোয় রাজকীয় আয়োজন

জীবনযাপন ডেস্ক
০২ অক্টোবর ২০২৬, ২০:৩০ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ২০:৩০

মুম্বাইয়ের ব্যস্ততার মাঝেও নিজের জন্য এক টুকরো শান্তির জগৎ তৈরি করে রেখেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মাধ দ্বীপের প্রায় দেড় একর জায়গাজুড়ে তাঁর বাংলোকে থাকার জায়গার মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘ অভিনয়জীবনের স্মৃতি, পরিবার, পোষ্য ও নানা সংগ্রহের এক অনন্য ঠিকানা বানিয়েছেন।

১৯৮৫ সালে এই বাড়িটি কিনেছিলেন মিঠুন। জীবনের কঠিন সময়ের নানা স্মৃতিও জড়িয়ে রয়েছে এর সঙ্গে। একসময় থাকার জায়গা না থাকায় যে হলুদ রঙের পুরনো গাড়িতে তিনি কয়েক দিন কাটিয়েছিলেন, সেটিও এখনও যত্ন করে রেখে দিয়েছেন। গাড়িটি এখন আর চলাচলের উপযোগী নয়। তবে তাঁর জীবনের সংগ্রামের সাক্ষী হিসেবে সেটি বাড়ির আঙিনায় রয়েছে।

বাংলোটির বিস্তীর্ণ অংশজুড়ে রয়েছে সবুজে ঘেরা বাগান। বড় বড় গাছপালা, সাজানো উদ্যান এবং হাঁটার জায়গা। পুরো অংশ মিলিয়ে বাড়ির পরিবেশ বেশ মনোরম। মিঠুনের পোষ্যপ্রেমের কথাও এই বাড়ির আয়োজন দেখলেই বোঝা যায়। তাঁর বহু পোষ্যের জন্য রয়েছে আলাদা জায়গা ও ঘোরাফেরার ব্যবস্থা।

বাড়ির ভেতরে পরিবারের সদস্যদের জন্য পৃথক থাকার ব্যবস্থা রয়েছে। কয়েকটি আলাদা ঘর ও কুটিরের মধ্যে একটিতে শরীরচর্চার ব্যবস্থা, অন্যটিতে দাফতরিক কাজের আয়োজন এবং আরেকটি অতিথিদের জন্য রাখা হয়েছে। মিঠুন ও তাঁর স্ত্রী যোগিতা বালির থাকার জন্যও রয়েছে আলাদা অংশ।

এই বাড়ির একটি কুটির যেন মিঠুনের জীবনের স্মৃতির ভান্ডার। অভিনয়জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত, পুরস্কার, ছবি ও সংগ্রহ সেখানে সাজিয়ে রাখা হয়েছে। জীবনের বিভিন্ন সময়ের স্মৃতিচিহ্নের পাশাপাশি রয়েছে তাঁর সাফল্যের নানা নিদর্শন। ফলে ঘরটি অনেকটা ব্যক্তিগত স্মৃতিসংগ্রহশালার মতোই।

বাংলোর আরেকটি অংশ বর্তমানে চিত্রগ্রহণের কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন অনুষ্ঠান ও বিয়ের আয়োজনের জন্যও জায়গাটি ভাড়া দেওয়া হয়। ফলে ব্যক্তিগত আবাসের পাশাপাশি বাড়িটির এই অংশটি পেশাগত কাজেও ব্যবহৃত হচ্ছে।

মিঠুনের এই বাংলোর সঙ্গে বলিউডের বহু পরিচিত মুখের স্মৃতিও জড়িয়ে আছে। বিভিন্ন উৎসব ও পারিবারিক অনুষ্ঠানে ধর্মেন্দ্র, জিতেন্দ্রসহ একাধিক তারকা এখানে এসেছেন। ফলে বাড়িটির প্রতিটি কোণেই যেন অভিনেতার ব্যক্তিজীবন ও দীর্ঘ অভিনয়জীবনের নানা অধ্যায়ের ছাপ রয়েছে।

মুম্বাইয়ে মিঠুনের এই ঠিকানা তাঁর সংগ্রাম, সাফল্য, পরিবার, পোষ্যপ্রেম এবং অভিনয়জীবনের অসংখ্য স্মৃতির এক বিশেষ অধ্যায়ের প্রতিচ্ছবি।

/এমএএল/
সম্পর্কিত
সপ্তাহে একদিন যত্নেই শোবার ঘর থাকবে ঝকঝকে
মণীশের মিজওয়ান শোতে গ্ল্যামার ছড়ালেন মাধুরী, কাজল, উর্মিলা ও শিল্পা
ছোট রান্নাঘরে স্টোরেজ বাড়ানোর উপায়
সর্বশেষ খবর
মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের
মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা