শর্মিলা ঠাকুরের রূপচর্চায় ভেষজ তেল, ত্বকের যত্নে কেন কুমকুমাদি তেল

জীবনযাপন ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬, ০৯:১০ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১০

বয়স বাড়ার সঙ্গে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ধরে রাখা অনেকের কাছেই চ্যালেঞ্জ। বাজারচলতি নানা প্রসাধনীর পাশাপাশি প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নেওয়ার চলও বহু পুরোনো। বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরও রূপচর্চায় এমনই একটি ভেষজ তেলের ওপর ভরসা করেন। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নিয়মিত কুমকুমাদি তেল ব্যবহার করেন তিনি।

আয়ুর্বেদিক ধারায় ব্যবহৃত এই তেল তৈরি হয় একাধিক ভেষজ উপাদান দিয়ে। নামের সঙ্গে জড়িয়ে রয়েছে এর অন্যতম প্রধান উপাদান কেশর বা জাফরান। ‘কুমকুম’ নামে পরিচিত জাফরান থেকেই এসেছে ‘কুমকুমাদি’ নামটি। বিভিন্ন প্রস্তুতিতে জাফরানের সঙ্গে মঞ্জিষ্ঠা, রক্তচন্দন, শ্বেতচন্দনসহ আরও কিছু ভেষজ উপাদান ব্যবহার করা হয়।

ত্বকের যত্নে কুমকুমাদি তেল ব্যবহারের পেছনে মূল আকর্ষণ এর প্রাকৃতিক উপাদান। জাফরানে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে। মঞ্জিষ্ঠা ও চন্দনের মতো উপাদানও ঐতিহ্যগতভাবে ত্বকের পরিচর্যায় ব্যবহৃত হয়ে আসছে। ফলে নিয়মিত ত্বকের যত্নের অংশ হিসাবে অনেকে এই তেল ব্যবহার করেন।

শুষ্ক ত্বকের ক্ষেত্রেও তেলটি উপকারী। ত্বকে তেল মালিশ করলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে তুলনামূলক নরম রাখে। ত্বকের শুষ্কতা কমলে স্বাভাবিকভাবেই মুখে সতেজ ভাবও দেখা দেয়।

ত্বকের দাগছোপ, অসম রং কিংবা বয়সের ছাপ নিয়েও কুমকুমাদি তেল ব্যবহারের প্রচলন রয়েছে। তবে এসব ক্ষেত্রে ফল ব্যক্তি ও ত্বকের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। ব্রণ বা ত্বকের প্রদাহের ক্ষেত্রেও অনেকে ভেষজ উপাদানের কারণে এই তেল ব্যবহার করেন। সংবেদনশীল বা ব্রণপ্রবণ ত্বকে নতুন কোনও তেল ব্যবহারের আগে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন।

ব্যবহারের ক্ষেত্রেও বেশি পরিমাণে তেল মাখার প্রয়োজন নেই। মুখ পরিষ্কার করার পর কয়েক ফোঁটা তেল হাতে নিয়ে হালকা হাতে মুখে মালিশ করা যায়। রাতে ব্যবহার করলে দীর্ঘ সময় ত্বকে থাকার সুযোগ পায়। তবে প্রথমবার ব্যবহারের আগে ত্বকের ছোট একটি অংশে লাগিয়ে প্রতিক্রিয়া হচ্ছে কি না দেখে নেওয়া ভালো।

প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হলেও কুমকুমাদি তেল সবার ত্বকে একইভাবে নাও মানিয়ে যেতে পারে। বিশেষ করে ব্রণ, অ্যালার্জি বা সংবেদনশীল ত্বকের সমস্যা থাকলে নিয়মিত ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ।

/এমএএল/
সম্পর্কিত
ত্বক পরিষ্কারে কতটা প্রয়োজন ডাবল ক্লিনজিং
তৈলাক্ত ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যা
ত্বকের যত্নে নতুন ট্রেন্ড ‘ইলেকট্রোলাইট ক্রিম’ কতটা নিরাপদ
সর্বশেষ খবর
জবির দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১৫ অক্টোবর
জবির দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১৫ অক্টোবর
হোয়াইট হাউসের লনে দুধ দিত যে গাভী, তাকে একদিন চুরি করে নিয়ে গেলেন এক শিক্ষক!
হোয়াইট হাউসের লনে দুধ দিত যে গাভী, তাকে একদিন চুরি করে নিয়ে গেলেন এক শিক্ষক!
অপরাধীদের কোনও দল নেই, দলীয় পরিচয়ও নেই: ভূমিমন্ত্রী
অপরাধীদের কোনও দল নেই, দলীয় পরিচয়ও নেই: ভূমিমন্ত্রী
যুদ্ধ বন্ধে পুতিনের সহায়তার প্রস্তাব, যা বললেন পেজেশকিয়ান
যুদ্ধ বন্ধে পুতিনের সহায়তার প্রস্তাব, যা বললেন পেজেশকিয়ান
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি