উৎসবের আনন্দে থাকুক হেমকণা পায়েস

জীবনযাপন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৫ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৫

পায়েস বাঙালির চিরকালীন প্রিয় মিষ্টি। উৎসব, পূজা কিংবা বিশেষ কোনও দিনে পায়েস ছাড়া যেন মিষ্টিমুখের পর্ব সম্পূর্ণ হয় না। চেনা পায়েসের স্বাদে একটু নতুনত্ব আনতে বানিয়ে নিতে পারেন হেমকণা পায়েস। ঘন দুধ, খোয়া ক্ষীর, আমন্ড, কাজু আর জাফরানের সুগন্ধে তৈরি এই পদ স্বাদে যেমন অনন্য, তেমনই পরিবেশনেও আকর্ষণীয়। ঠান্ডা অবস্থায় খেতে বেশি ভালো লাগে এই পায়েস। বাড়িতে সহজেই কীভাবে বানাবেন এই বিশেষ পদ, জেনে নিন রেসিপি।

যা যা লাগবে

খোয়া ক্ষীর আধ কাপ, চালের মিহি গুঁড়ো ৬ টেবিল চামচ, খোসা ছাড়ানো আমন্ড ও কাজু ৬ টেবিল চামচ, মিহি চিনি ১ কাপ বা স্বাদমতো, দুধ ১ লিটার এবং অল্প পরিমাণে জাফরান।

যেভাবে বানাবেন

প্রথমে খোয়া ক্ষীর ও আমন্ড-কাজু আলাদা করে মিহি গুঁড়ো করে নিন। একটি পাত্রে খোয়া ক্ষীরের গুঁড়ো, বাদামের গুঁড়ো, চালের গুঁড়ো এবং ১ টেবিল চামচ মিহি চিনি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজনে সামান্য পানি দিয়ে মিশ্রণটি নরম ডো তৈরি করুন।

এবার সেখান থেকে ছোট ছোট গোলা তৈরি করুন। গোলাগুলির গায়ে যেন কোনও ফাটল না থাকে, সেদিকে খেয়াল রাখুন। গোলাগুলি যত মসৃণ হবে, পায়েসে তত সুন্দর দেখাবে।

অন্যদিকে, একটি ভারী তলার পাত্রে দুধ নিয়ে মাঝারি আঁচে ফুটতে দিন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে ধীরে ধীরে জ্বাল দিতে থাকুন, যতক্ষণ না দুধের পরিমাণ প্রায় অর্ধেক হয়ে আসে। দুধ ঘন হয়ে এলে চিনি ও জাফরান দিয়ে ভালোভাবে নাড়ুন।

এরপর তৈরি করে রাখা ছোট ছোট গোলাগুলি সাবধানে ঘন দুধের মধ্যে দিয়ে দিন। কম আঁচে প্রায় পাঁচ মিনিট রান্না করুন, যাতে গোলাগুলি নরম হয়ে যায়। এ সময় খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাতে গোলাগুলি ভেঙে যেতে পারে।

পায়েস তৈরি হয়ে গেলে আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে পায়েস আরও কিছুটা ঘন হবে। তাই রান্নার সময় অতিরিক্ত ঘন করে ফেলবেন না। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু হেমকণা পায়েস।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট, ইতিহাস গড়েছিল যে ম্যাচ
যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট, ইতিহাস গড়েছিল যে ম্যাচ
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র
মেসির পাসে ডি পলের গোল, জিতলো মায়ামি
মেসির পাসে ডি পলের গোল, জিতলো মায়ামি
গুগল ক্রোমে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বাড়াবেন যেভাবে
গুগল ক্রোমে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বাড়াবেন যেভাবে
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’