অন্তঃসত্ত্বা অবস্থায় কী খেতেন ইয়ামি গৌতম ও মাধুরী দীক্ষিত

জীবনযাপন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ১৮:৩৫ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৮:৩৫

অন্তঃসত্ত্বা অবস্থায় অনেক নারীরই খাবারের প্রতি বিশেষ আকাঙ্ক্ষা তৈরি হয়। কারও পছন্দ হয় মিষ্টিজাতীয় খাবার, আবার কেউ ঝাল কিংবা মসলাদার খাবার খেতে ভালোবাসেন। বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম ও মাধুরী দীক্ষিতও তাঁদের অন্তঃসত্ত্বা অবস্থায় খাবারের পছন্দ এবং অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন।

সম্প্রতি সনি মারাঠির ‘কন হোনার ক্রোড়পতি’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী ইয়ামি গৌতম। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন মাধুরী দীক্ষিত। সেখানে মাতৃত্বকালীন খাবারের প্রতি আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতে গিয়ে ইয়ামি জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর মারাঠি খাবারের প্রতি বিশেষ আকর্ষণ তৈরি হয়েছিল।

পুরণ পোলি ও মোদক খেতে চাইতেন ইয়ামি

ইয়ামি গৌতম জানান, ‘আর্টিকল ৩৭০’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে প্রথমবার সংবাদমাধ্যমের সামনে তিনি মা হতে চলার খবর জানিয়েছিলেন। সেই আনন্দের মুহূর্ত উদ্‌যাপন করতে তাঁর ইচ্ছা হয়েছিল মারাঠি খাবার খাওয়ার।

ইয়ামি বলেন, “আমার মনে আছে, ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সবাইকে জানিয়েছিলাম যে আমি প্রথম সন্তানের মা হতে চলেছি। সংবাদ সম্মেলন শেষ হতেই রাঁধুনিকে ফোন করে বলেছিলাম, তাড়াতাড়ি পুরণ পোলি তৈরি করতে। আমি পুরণ পোলি খেতে চেয়েছিলাম। পুদিনটি উদ্‌যাপন করতে চেয়েছিলাম রণ পোলি আর উকাডিচে মোদক খেয়েই।”

পুরণ পোলি হলো ডাল ও গুড়ের পুর দেওয়া একধরনের মিষ্টি রুটি। অন্যদিকে, উকাডিচে মোদক চালের আটা দিয়ে তৈরি ভাপানো মিষ্টি, যার ভেতরে সাধারণত নারকেল ও গুড়ের পুর থাকে।

অন্তঃসত্ত্বা অবস্থায় মাধুরীর পছন্দের খাবার

উকাডিচে মোদকের প্রসঙ্গ উঠতেই নিজের অভিজ্ঞতার কথা জানান মাধুরী দীক্ষিত। তিনি বলেন, “আমি উকাডিচে মোদক খেতে খুব ভালোবাসি! তবে অন্তঃসত্ত্বা থাকাকালীন আমার বিশেষ কোনও খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা ছিল না। ছোট ছেলের জন্মের সময় আমি ঝাল ও মসলাদার খাবার খেতে বেশ পছন্দ করতাম। এখন আমাদের পরিবারের মধ্যে সেই সবচেয়ে বেশি ঝাল খাবার খেতে ভালোবাসে।”

কথোপকথনের একপর্যায়ে মাধুরী মজা করে ইয়ামিকে জিজ্ঞেস করেন, তাঁর ছেলে বেদবিদ মিষ্টি খেতে ভালোবাসে কি না। উত্তরে ইয়ামি জানান, তাঁর ছেলে মিষ্টিজাতীয় খাবার খুব পছন্দ করে।

অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করাও ছিল চ্যালেঞ্জ

খাবারের গল্পের পাশাপাশি অন্তঃসত্ত্বা অবস্থায় ‘আর্টিকল ৩৭০’ ছবির শুটিংয়ের অভিজ্ঞতাও জানিয়েছিলেন ইয়ামি। তাঁর কথায়, সে সময় কাজ চালিয়ে যাওয়া মানসিকভাবে বেশ চাপের ছিল। এ ক্ষেত্রে স্বামী আদিত্য ধরের সহযোগিতা তাঁকে অনেকটা সাহস জুগিয়েছিল।

ইয়ামি জানান, অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানার আগেই ছবির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অধিকাংশ স্টান্টের কাজ শেষ হয়ে গিয়েছিল। শুটিং চলাকালে তাঁরা অনেক সতর্কতা অবলম্বন করেছিলেন। তাঁর শারীরিক অবস্থার ওপর চিকিৎসকেরাও নজর রেখেছিলেন।

অভিনেত্রীর কথায়, “বিষয়টি ভাবলে এখনও অবিশ্বাস্য মনে হয় যে আমার সন্তানও এই ছবির অংশ ছিল। কঠোর পরিশ্রমের পুরো যাত্রায় আমরা দুজন একসঙ্গে ছিলাম। আমার মায়ের কাছ থেকেও অনুপ্রেরণা পেয়েছি। তাঁকে অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করতে দেখেছি। আমরা ভারতীয় নারীরা নিজেদের যতটা শক্তিশালী মনে করি, বাস্তবে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী।”

‘আর্টিকল ৩৭০’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ইয়ামি গৌতম।

অন্তঃসত্ত্বা অবস্থায় খাবারের বিষয়ে কী জানা জরুরি?

ইয়ামি ও মাধুরীর অভিজ্ঞতা থেকে বোঝা যায়, অন্তঃসত্ত্বা অবস্থায় খাবারের পছন্দ একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। তবে খাবারের প্রতি আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি মা ও গর্ভস্থ শিশুর পুষ্টির বিষয়টিও গুরুত্বপূর্ণ।

সুষম খাবার খান: প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ফল, ডাল, ডিম, মাছ, দুধ ও অন্যান্য পুষ্টিকর খাবার রাখুন।

মিষ্টি ও ঝাল খাবারে পরিমিতি বজায় রাখুন: পছন্দের খাবার খাওয়া যেতে পারে, তবে অতিরিক্ত চিনি, লবণ ও তেলযুক্ত খাবার নিয়মিত বেশি পরিমাণে খাওয়া এড়িয়ে চলুন।

নিরাপদ খাবার বেছে নিন: ভালোভাবে রান্না করা খাবার খান এবং অপরিষ্কার বা দূষিত খাবার এড়িয়ে চলুন।

পর্যাপ্ত পানি পান করুন: শরীরে পানির ঘাটতি এড়াতে নিয়মিত পানি পান করা জরুরি।

চিকিৎসকের পরামর্শ মেনে চলুন: প্রয়োজন অনুযায়ী আয়রন, ফলিক অ্যাসিডসহ নির্ধারিত পুষ্টি-সম্পূরক গ্রহণ করুন।

অন্তঃসত্ত্বা অবস্থায় বিশেষ কোনও খাবার খেতে ইচ্ছা হওয়া অনেকের ক্ষেত্রেই স্বাভাবিক। তবে অস্বাভাবিক বা অপুষ্টিকর কোনও খাবার খাওয়ার প্রবল ইচ্ছা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রতিটি গর্ভাবস্থা আলাদা, তাই নিজের শারীরিক অবস্থা অনুযায়ী খাবারের পরিকল্পনা করাই সবচেয়ে ভালো।

 

সূত্র: এনডিটিভি

/এমএএল/
সম্পর্কিত
শর্মিলা ঠাকুরের রূপচর্চায় ভেষজ তেল, ত্বকের যত্নে কেন কুমকুমাদি তেল
প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন দুই তারকা
মিঠুনের মুম্বাইয়ের বাংলোয় রাজকীয় আয়োজন
সর্বশেষ খবর
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
বোনের বিয়েতে দাওয়াত দেয়নি কেন জানতে গিয়ে ছুরিকাঘাতে ভাইকে হত্যা
বোনের বিয়েতে দাওয়াত দেয়নি কেন জানতে গিয়ে ছুরিকাঘাতে ভাইকে হত্যা
প্রশ্ন ফাঁসের মামলায় জামিন নাকচ, দুই আসামি কারাগারে
প্রশ্ন ফাঁসের মামলায় জামিন নাকচ, দুই আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে