নবরাত্রির সাজে কঙ্গনার রাজকীয় লুক, লেহেঙ্গার দাম ২ লক্ষাধিক

জীবনযাপন ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ১৭:১২ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৭:১২

উৎসবের সাজে ঐতিহ্য আর আভিজাত্য বরাবরই পছন্দ কঙ্গনা রানাউতের। কখনও জমকালো এথনিক পোশাক, কখনও আধুনিক নকশার অনন্য সব সৃষ্টি। নিজস্ব স্টাইল দিয়ে আলাদা করে নজর কাড়েন এই অভিনেত্রী। নবরাত্রি উপলক্ষেও তার ব্যতিক্রম হয়নি। এবার ডিজাইনার ব্র্যান্ড তোরানির বিলাসবহুল লেহেঙ্গায় ধরা দিলেন তিনি। গাঢ় মেরুন রং, বর্ণিল প্রিন্ট, সূক্ষ্ম সূচিকর্ম আর রুপালি গয়নায় তাঁর সাজে ফুটে উঠেছে রাজকীয় আবহ।

নবরাত্রির জন্য কঙ্গনা বেছে নিয়েছিলেন তোরানির ‘জোগিয়া’ কালেকশনের ‘সুরখ রক্তিকা মঞ্চিত্র’ লেহেঙ্গা সেট। পোশাকটির দাম ২ লাখ ১০ হাজার ৫০০ রুপি। ঐতিহ্যবাহী নকশার সঙ্গে আধুনিক ফ্যাশনের এই লেহেঙ্গা তাঁকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।

পোশাকটির নকশায় অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে সিন্ধু সভ্যতা ও বিভিন্ন ভ্রমণশীল সংস্কৃতি। উজ্জ্বল রং, নকশার বৈচিত্র্য এবং জমকালো অলংকরণের মাধ্যমে তুলে ধরা হয়েছে উৎসবের সাজের এক সমৃদ্ধ রূপ।

লেহেঙ্গার গাঢ় মেরুন জমিনজুড়ে রয়েছে নানা রঙের প্রিন্ট। ঘেরযুক্ত স্কার্টের নকশা পোশাকে এনেছে চলন ও আভিজাত্য। অন্যদিকে, ঝুলন্ত ট্যাসেলের ব্যবহার পুরো সাজে যোগ করেছে বোহেমিয়ান আমেজ।

লেহেঙ্গার সঙ্গে মানানসই চোলি ব্লাউজেও ছিল সূক্ষ্ম কারুকাজের ছাপ। এমব্রয়ডারির পাশাপাশি পেছনের ক্রিসক্রস লেস-আপ নকশা ব্লাউজটিকে দিয়েছে আকর্ষণীয় রূপ। ট্যাসেলের অলংকরণে সাজে যুক্ত হয়েছে বাড়তি বৈচিত্র্য।

এক কাঁধে প্রিন্টেড দুপাট্টা জড়িয়ে সাজ সম্পূর্ণ করেন কঙ্গনা। এর কিনারায় থাকা ট্যাসেলের কাজ লেহেঙ্গা ও ব্লাউজের নকশার সঙ্গে তৈরি করেছে সুন্দর সামঞ্জস্য। উজ্জ্বল প্রিন্ট, সূচিকর্ম ও জমকালো ঘেরের সমন্বয়ে পোশাকটি হয়ে উঠেছে উৎসবের জন্য উপযোগী এক আভিজাত্যপূর্ণ সাজ।

পোশাকের সঙ্গে গয়না নির্বাচনেও ঐতিহ্যকে প্রাধান্য দিয়েছেন কঙ্গনা। ভারী অক্সিডাইজড রুপার একাধিক নেকলেস, চওড়া কাফ ব্রেসলেট, বাজুবন্ধ ও নকশাদার আংটিতে সাজিয়েছেন নিজেকে। কপালের গোলাকার টিকলি তাঁর এথনিক লুকে যোগ করেছে বাড়তি আকর্ষণ।

চুলে ছিল পরিপাটি বেণি, সঙ্গে সূক্ষ্ম হেয়ার অ্যাকসেসরিজ। চুলের এই সাজ মুখাবয়বকে স্পষ্ট রেখেছে, পাশাপাশি গয়না ও ব্লাউজের সূচিকর্মকেও দিয়েছে প্রাধান্য।

জমকালো পোশাক ও গয়নার সঙ্গে মেকআপে ভারসাম্য রেখেছেন অভিনেত্রী। চোখে শার্প উইংড আইলাইনার, ঠোঁটে ন্যুড রঙের লিপস্টিক। এই দুইয়ের সমন্বয়ে সাজে এসেছে পরিশীলিত ভাব। চোখ ও থুতনির কাছে ছোট ছোট অলংকারধর্মী বিন্দু তাঁর লুকে যোগ করেছে ঐতিহ্যবাহী ছোঁয়া।

রঙিন লেহেঙ্গা, নিখুঁত কারুকাজ, ভারী রুপালি গয়না আর পরিমিত মেকআপে নবরাত্রির সাজে কঙ্গনা তুলে ধরেছেন ঐতিহ্যনির্ভর জমকালো ফ্যাশনের এক অনন্য উদাহরণ।

 

সূত্র: এনডিটিভি

/এমএএল/
সম্পর্কিত
দিল্লি হাইকোর্টে কঙ্গনা, কার বিরুদ্ধে মামলা নায়িকার
পুরোনো মন্তব্য টেনে নাসিরুদ্দিনকে কঙ্গনার কটাক্ষ
কঙ্গনা কি হার মানলেন?
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান
খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
শিলাবৃষ্টির মতো ঝরে পড়েছিল হাজার হাজার পোকার লার্ভা
শিলাবৃষ্টির মতো ঝরে পড়েছিল হাজার হাজার পোকার লার্ভা
ইশরাকের কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
ইশরাকের কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত