টিস্যু সিল্কের শাড়িতে সীতার সাজে অনন্য সাই পল্লবী

জীবনযাপন ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৬

ঐতিহ্যবাহী শাড়ি, সোনালি জরির কাজ আর পরিমিত সাজ- রামায়ণ ছবির প্রচার অনুষ্ঠানে অন্য রূপে ধরা দিলেন সাই পল্লবী। হায়দরাবাদে ছবির প্রাক্‌মুক্তি অনুষ্ঠানে বেগুনি-ল্যাভেন্ডার রঙের টিস্যু সিল্কের শাড়িতে অভিনেত্রীর সাজে ফুটে উঠলো সীতার স্নিগ্ধতা। পোশাক থেকে গয়না, চুলের সাজ থেকে মেকআপ প্রতিটি ক্ষেত্রেই ছিল ঐতিহ্য ও আভিজাত্যের ছোঁয়া।

হায়দরাবাদের অনুষ্ঠানে সাই বেছে নিয়েছিলেন বেগুনি ও ল্যাভেন্ডার রঙের টিস্যু সিল্কের শাড়ি। সোনালি আভাযুক্ত এই শাড়ির ভারী বোনা পাড় এবং সূক্ষ্ম জরির কাজ পোশাকটিকে করে তুলেছিল আরও আকর্ষণীয়। শাড়ির উজ্জ্বল বুনন ও মসৃণ টেক্সচারে তৈরি হয়েছিল এক রাজকীয় আবহ। আঁচল খোলাভাবেই রেখেছিলেন অভিনেত্রী, যাতে শাড়ির সৌন্দর্য সহজেই নজরে আসে।

শাড়ির সঙ্গে রং মিলিয়ে পরেছিলেন কনুই পর্যন্ত লম্বা হাতা ও ম্যান্ডারিন কলারযুক্ত ব্লাউজ। ব্লাউজের সামনের অংশ, পেছন এবং হাতায় ছিল সূক্ষ্ম সোনালি জরির নকশা। জমকালো শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজের এই নকশা তাঁর সাজে এনেছিল বাড়তি মাত্রা।

সাইয়ের সাজে গয়নার নির্বাচনও ছিল বেশ নজরকাড়া। কানে ঝোলা দুল, হাতে একাধিক পাথর বসানো কড়া ও চুড়ি, সবই শাড়ির সোনালি কাজের সঙ্গে মানানসই। বাঁ হাতে পেঁচানো জপমালাও ছিল তাঁর সাজের অন্যতম আকর্ষণ। ভারী গয়নার পরিবর্তে বেছে নেওয়া নির্দিষ্ট কিছু অলংকারে ফুটে উঠেছিল তাঁর সাজের নিজস্বতা।

মেকআপের ক্ষেত্রে অতিরিক্ত চাকচিক্য এড়িয়ে গিয়েছেন অভিনেত্রী। কোঁকড়ানো চুল একদিকে সিঁথি করে সাজিয়েছিলেন, যাতে শাড়ি ও ব্লাউজের নকশা স্পষ্ট হয়ে ওঠে। ঠোঁটে ন্যুড গোলাপি লিপস্টিক, গালে হালকা গোলাপি ব্লাশ এবং চোখের পাতায় গোলাপি আইশ্যাডো ছিল তাঁর সাজের অংশ। আইলাইনারের বদলে মাসকারায় চোখের সৌন্দর্য ফুটিয়ে তুলেছিলেন তিনি। কপালের মাঝখানে ছোট্ট লাল টিপে সম্পূর্ণ হয়েছিল সাজ।

ছবির প্রচার অনুষ্ঠানে এর আগেও নানা ধরনের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গিয়েছে সাই পল্লবীকে। দিল্লির অনুষ্ঠানে সোনালি কাঞ্জিভরম শাড়ির সঙ্গে গাঢ় বেগুনি পাড়, টেম্পল জুয়েলারি, জপমালা ও লাল টিপে সেজেছিলেন তিনি। মুম্বইয়ে পিচ-কমলা রঙের অর্গ্যাঞ্জা সিল্কের শাড়িতে ছিল জরির কাজ ও জারদৌসি পাড়। বেঙ্গালুরুর অনুষ্ঠানে গোলাপি শাড়ির সঙ্গে রুপোলি জারদৌসির নকশা ও বৃত্তাকার মোটিফে নজর কেড়েছিলেন অভিনেত্রী।

প্রতিটি অনুষ্ঠানে শাড়ির রং, কাপড় ও গয়না বদলালেও তাঁর সাজে বারবার ফিরে এসেছে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। জমকালো পোশাকের সঙ্গে সংযত মেকআপ সাইয়ের প্রচারপর্বের সাজের বিশেষত্ব।

নমিত মালহোত্রার প্রযোজনায় এবং যশের সহ-প্রযোজনায় তৈরি হচ্ছে রামায়ণ। ছবিতে সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। রামের ভূমিকায় রণবীর কপূর, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাবণের ভূমিকায় রয়েছেন যশ। হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে, আর সুর্পণখার ভূমিকায় রয়েছেন রাকুল প্রীত সিংহ। ছবিটি দু’টি পর্বে মুক্তি পাওয়ার কথা।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা
মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা
চলতি মাসেই ইরানে হামলার ছক নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প
চলতি মাসেই ইরানে হামলার ছক নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর