বুদ্ধিমান মানেই গম্ভীর নয়, স্মার্ট হওয়াটাও যে দারুণ কুল!

জীবনযাপন ডেস্ক
২২ অক্টোবর ২০২৬, ০৯:০০ আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৯:০০

সিনেমায় অনেক সময় এমন ধারণা তুলে ধরা হয়, খেলাধুলায় ভালো হলে গণিতে দক্ষ হওয়া যায় না, আবার বিজ্ঞানী হলে মোটরসাইকেল চালানো কিংবা রক ব্যান্ডে গান গাওয়ার মতো শখ থাকতে পারে না। যেন মেধাবী হওয়া আর কুল ব্যক্তিত্বের অধিকারী হওয়ার মধ্যে রয়েছে অদৃশ্য এক বিভাজনরেখা। বাস্তবে অবশ্য এমন ধারণার কোনও ভিত্তি নেই। একজন মানুষ একই সঙ্গে বুদ্ধিমান, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও জনপ্রিয় হতে পারেন। এই ভাবনাকেই সামনে রেখে পালিত হয় ‘স্মার্ট ইজ কুল ডে’। আজ সেই দিবস।

দিবসটি ঠিক কবে বা কোথা থেকে চালু হয়েছিল, তা স্পষ্ট নয়। তবে এর মূল বার্তা হলো, বুদ্ধিমান হওয়া গর্বের বিষয় এবং মেধার সঙ্গে ব্যক্তিত্বের কোনও বিরোধ নেই। এ উপলক্ষে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অভিজ্ঞ তরুণ ও সফল শিক্ষিত ব্যক্তিরা পড়াশোনার গুরুত্ব এবং জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন।

দিবসটি উদ্‌যাপনের জন্য বিশেষ আয়োজনের প্রয়োজন নেই। পুরোনো দিনের ধাঁচের টি-শার্ট ও কর্ডুরয়ের প্যান্ট পরে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য বিগ ব্যাং থিওরি’ দেখতে পারেন। সিরিজটির শেলডন কুপার ও তাঁর মেধাবী বন্ধুদের নানা মজার কাণ্ডকারখানা উপভোগ করেও দিনটি কাটানো যায়।

নিজের বুদ্ধিমত্তা সম্পর্কে জানতে আগ্রহী হলে অনলাইনে আইকিউ পরীক্ষাও দিতে পারেন। তবে আইকিউ স্কোরই মানুষের মেধার একমাত্র মাপকাঠি নয়। এ ধরনের পরীক্ষায় সাধারণত যুক্তি, বিশ্লেষণ ও সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হয়। সামাজিক দক্ষতা, আবেগ বোঝার ক্ষমতা ও সৃজনশীলতার মতো গুণও মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যাদের আইকিউ স্কোর জনসংখ্যার শীর্ষ ২ শতাংশের মধ্যে, তারা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে মেনসার সদস্য হওয়ার যোগ্যতা যাচাই করতে পারেন। মেনসা উচ্চ আইকিউসম্পন্ন ব্যক্তিদের একটি আন্তর্জাতিক সংগঠন। এর সদস্যপদ পেতে নির্দিষ্ট পরীক্ষায় প্রয়োজনীয় ফল অর্জন করতে হয়।

বিনোদনজগতেও এমন অনেক তারকা রয়েছেন, যারা অভিনয়ের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও মেধার জন্য পরিচিত। তাদের মধ্যে রয়েছেন ম্যাট ডেমন, লিসা কুড্রো, সিলভেস্টার স্ট্যালোন ও ন্যাটালি পোর্টম্যান।

হলিউড অভিনেতা ম্যাট ডেমন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। অভিনয়ের ক্যারিয়ার গড়তে গিয়ে তিনি ডিগ্রি সম্পূর্ণ করেননি। পরে হলিউডের অন্যতম সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পান। তাঁর আইকিউ ১৬০ বলে প্রচলিত।

‘ফ্রেন্ডস’ টেলিভিশন সিরিজে ফিবি বাফে চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান লিসা কুড্রো। তিনি ভাসার কলেজ থেকে স্নাতক হওয়ার পর মাথাব্যথা নিয়ে বৈজ্ঞানিক গবেষণার কাজেও যুক্ত ছিলেন। তাঁর আইকিউ প্রায় ১৫৪ বলে জানা যায়।

‘রকি’ চলচ্চিত্রের অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসাবেও পরিচিত। তাঁর দাবি, মাত্র তিন দিনে ‘রকি’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন তিনি। তাঁর আইকিউ ১৬০।

অন্যদিকে, ন্যাটালি পোর্টম্যান অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও কৃতিত্ব দেখিয়েছেন। ‘স্টার ওয়ার্স’ সিরিজের প্রিক্যুয়েল ছবিতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়ার পর তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাঁর আইকিউ প্রায় ১৪০।

এই তারকাদের জীবন থেকে বোঝা যায়, শিক্ষা, সৃজনশীলতা ও বিনোদনের চর্চা পাশাপাশি চলতে পারে। ‘স্মার্ট ইজ কুল ডে’ সেই বার্তাই দেয়—বুদ্ধিমান হওয়ার অর্থ গম্ভীর বা একঘেয়ে হয়ে থাকা নয়। নিজের আগ্রহ, দক্ষতা ও ব্যক্তিত্বকে বিকশিত করার মধ্য দিয়েই একজন মানুষ হয়ে উঠতে পারেন আত্মবিশ্বাসী ও স্বতন্ত্র।

 

/এমএএল/
সম্পর্কিত
খেলাচ্ছলে শেখা ও চিন্তার আনন্দের দিন মনন উদ্‌যাপন দিবস
নতুন বন্ধু তৈরির দিন আজ
রঙিন ও নজরকাড়া শার্ট পরার দিন
সর্বশেষ খবর
ভারতের জঙ্গলে বন্যপ্রাণী দেখার বিশেষ ট্যুর
ভারতের জঙ্গলে বন্যপ্রাণী দেখার বিশেষ ট্যুর
সৌদির বিমানবন্দরে হুথিদের আবারও হামলা, প্রাণ গেলো একজনের
সৌদির বিমানবন্দরে হুথিদের আবারও হামলা, প্রাণ গেলো একজনের
পূজায় ঘোরাঘুরিতে রোদে পুড়েছে ত্বক? ঘরোয়া প্যাকে মিলতে পারে সমাধান
পূজায় ঘোরাঘুরিতে রোদে পুড়েছে ত্বক? ঘরোয়া প্যাকে মিলতে পারে সমাধান
তন্বী নন্দিনী ইসলামের নতুন উপন্যাস ‘স্টেলার স্মোক’-এর প্রকাশনা উৎসব
তন্বী নন্দিনী ইসলামের নতুন উপন্যাস ‘স্টেলার স্মোক’-এর প্রকাশনা উৎসব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা