প্রতিদিনের নাশতায় স্বাদের ভিন্নতা আনবে আলু-মটর পরোটা

জীবনযাপন ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯

সকালের নাশতা হোক কিংবা বিকালের হালকা ক্ষুধা দুই সময়ের জন্যই আলু-মটর পরোটা দারুণ একটি খাবার। ঘরেই সহজ উপকরণে তৈরি করতে পারেন মজাদার এই পরোটা। গরম গরম পরোটা পরিবেশন করুন টমেটো সস, আচার কিংবা এক কাপ চায়ের সঙ্গে।

উপকরণ

আটা ২ কাপ, সেদ্ধ আলু ৩টি, সেদ্ধ মটর আধা কাপ, পেঁয়াজ কুচি ১টি, কাঁচামরিচ কুচি ২টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আদাবাটা বা কুচি ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া এক-চতুর্থাংশ চা চামচ, লবণ স্বাদমতো এবং প্রয়োজনমতো তেল বা ঘি।

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে আটা, সামান্য লবণ ও এক চা চামচ তেল দিয়ে অল্প অল্প পানি মিশিয়ে নরম ময়ান তৈরি করুন। ময়ানটি ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রাখুন, যাতে আটা ভালোভাবে সেট হয়।

এবার সেদ্ধ আলু ভালোভাবে চটকে নিন। এর সঙ্গে সেদ্ধ মটর সামান্য চটকে মিশিয়ে দিন। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা, আদা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মসলা ও স্বাদমতো লবণ দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু আলু-মটরের পুর।

এবার ময়ান থেকে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচি সামান্য বেলে মাঝখানে পরিমাণমতো পুর দিন। চারপাশ থেকে মুখ বন্ধ করে আলতো হাতে আবার গোল করে বেলে নিন, যেন পুর বাইরে বেরিয়ে না আসে।

চুলায় তাওয়া গরম করে পরোটা বসিয়ে দিন। এক পাশ হালকা সেঁকা হলে উল্টে তেল বা ঘি লাগান। এবার দুই পাশ উল্টেপাল্টে মাঝারি আঁচে সেঁকে নিন, যতক্ষণ না পরোটা সোনালি রং ধারণ করে এবং সুন্দর দাগ পড়ে।

তৈরি হয়ে গেল মজাদার আলু-মটর পরোটা। গরম গরম পরিবেশন করুন পছন্দের সস, আচার, দই কিংবা এক কাপ চায়ের সঙ্গে।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিরোধী দল ফল মেনে নিলেও ব্রাজিলের নির্বাচন নিয়ে যে আপত্তি ট্রাম্পের  
বিরোধী দল ফল মেনে নিলেও ব্রাজিলের নির্বাচন নিয়ে যে আপত্তি ট্রাম্পের  
ইঞ্জিন বন্ধ, তবু নিজে থেকেই চলে গাড়ি! এই পাহাড়ে লুকিয়ে কোন রহস্য?
ইঞ্জিন বন্ধ, তবু নিজে থেকেই চলে গাড়ি! এই পাহাড়ে লুকিয়ে কোন রহস্য?
নতুন চরিত্র খুঁজছেন পূর্ণিমা, এবার কী হতে চান নায়িকা
নতুন চরিত্র খুঁজছেন পূর্ণিমা, এবার কী হতে চান নায়িকা
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১২ নম্বরে ঢাকা
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১২ নম্বরে ঢাকা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা