মশলাদার পুরে ঢেঁড়সের ভিন্ন স্বাদের তরকারি

ফিচার ডেস্ক
০২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৫

প্রতিদিনের ঢেঁড়সের তরকারি খেতে খেতে একঘেয়েমি লাগছে? তা হলে স্বাদ বদলাতে বানিয়ে ফেলতে পারেন স্টাফড ভেন্ডি। মশলা, বাদাম, তিল আর ভাজা বেসনের সুগন্ধি পুরে ভরা এই পদটি রুটি, পরোটা কিংবা গরম ভাত সব কিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায়। রান্নাটিও খুব কঠিন নয়। কয়েকটি সাধারণ উপকরণেই ঘরেই তৈরি করে নিতে পারবেন মুখরোচক এই পদ।

উপকরণ

স্টাফড ভেন্ডির পুর তৈরির জন্য লাগবে ২ টেবিল চামচ চিনাবাদাম, ২ চা চামচ মৌরি, ২ চা চামচ জিরে, ২ চা চামচ ধনে, ২ টেবিল চামচ তিল, ১ টেবিল চামচ মরিচ গুঁড়ো, আধ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ আমচুর গুঁড়ো (শুকনো আম গুড়ো করা), ১ চা চামচ লবণ, ৩ কোয়া রসুন, ৩ টেবিল চামচ ভাজা বেসন এবং ২৫টি ঢেঁড়স। রান্নার জন্য প্রয়োজন ২ টেবিল চামচ তেল, ১ চা চামচ জিরে এবং ২ টেবিল চামচ কসুরি মেথি।

প্রণালী

প্রথমে কড়াইতে চিনাবাদাম কম আঁচে শুকনো ভেজে নিন। বাদাম মচমচে হয়ে এলে তাতে মৌরি, জিরে, ধনে ও তিল দিয়ে সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভাজুন। মশলাগুলি ঠান্ডা হলে মিক্সারে নিন। এর সঙ্গে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমচুর গুঁড়ো, লবণ, রসুন ও ভাজা বেসন দিয়ে পানি ছাড়াই মিহি করে গুঁড়ো করে নিন। তৈরি হয়ে গেলো ঢেঁড়সের পুর।

এবার ঢেঁড়স ভালো করে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন। মাথা ও ডগার সামান্য অংশ কেটে প্রতিটি ঢেঁড়সের মাঝ বরাবর লম্বা করে চিরে নিন। তবে খেয়াল রাখবেন, যেন দু’ভাগ হয়ে না যায়। চেরা অংশের ভেতরে তৈরি মশলার পুর ভালো করে ভরে দিন।

কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিন। এবার পুর ভরা ঢেঁড়সগুলি সাবধানে কড়াইতে সাজিয়ে মাঝারি আঁচে ভাজুন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। মাঝে মাঝে আলতো করে উল্টে দিন, যাতে ঢেঁড়স সব দিক থেকে সমানভাবে সেদ্ধ হয় এবং পুর বেরিয়ে না আসে। ঢেঁড়স নরম হয়ে এলে বাকি মশলা ও চূর্ণ করা কসুরি মেথি ছড়িয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। মশলা ঢেঁড়সের গায়ে ভালোভাবে লেগে এলে নামিয়ে নিন।

রান্নার কিছু টিপস

ঢেঁড়স ধোয়ার পর ভালোভাবে শুকিয়ে নেওয়া জরুরি। এতে রান্নার সময় পিচ্ছিলভাব কম হবে। পুরের মশলা তৈরির সময় কোনওভাবেই পানি দেবেন না। ঢেঁড়স রান্নার সময় বেশি নাড়াচাড়া না করে আলতো হাতে উল্টে দিন, যাতে ভিতরের পুর বেরিয়ে না যায়। কম থেকে মাঝারি আঁচে রান্না করলে ঢেঁড়স ভালোভাবে সেদ্ধ হবে এবং মশলার স্বাদও ভিতরে মিশে যাবে। সব শেষে কসুরি মেথি দিলে তার সুগন্ধ বজায় থাকবে।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্পিনের ফাঁদ পাততে গিয়ে নিজেরাই ফাঁসলো বাংলাদেশ?
স্পিনের ফাঁদ পাততে গিয়ে নিজেরাই ফাঁসলো বাংলাদেশ?
প্রয়াত আত্মাদের স্মরণ করার দিন, কীভাবে পালিত হয়?
প্রয়াত আত্মাদের স্মরণ করার দিন, কীভাবে পালিত হয়?
ট্রাম্পের রিসোর্টের পাশে বিমান বিধ্বস্ত, নিহত ৯
ট্রাম্পের রিসোর্টের পাশে বিমান বিধ্বস্ত, নিহত ৯
ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ
ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান