লেবুর খোসার যত ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
২২ এপ্রিল ২০১৬, ২০:২২আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ২০:২৫
image

লেবুর খোসা

লেবু চিপে ফেলে দিচ্ছেন খোসা? আবর্জনা মনে করে ফেলে দেওয়া এ খোসাই কিন্তু গৃহস্থালি নানা কাজে সাহায্য করতে পারে। লেবুর খোসায় থাকা সাইট্রিক অ্যাসিড আসবাব ও তৈজসের পরিচ্ছন্নতা নিশ্চিত করে। খাবারে সুগন্ধ নিয়ে আসতেও লেবুর খোসার জুড়ি নেই। জেনে নিন লেবুর খোসার বিভিন্ন ব্যবহার সম্পর্কে-

খাবার সুগন্ধি করতে
লেবুর খোসা বেটে পেস্ট তৈরি করুন। যেকোনও তরকারিতে এই পেস্ট ব্যবহার করতে পারেন। চমৎকার সুগন্ধ আসবে খাবার থেকে।

ওভেন পরিস্কার করতে
একটি পাত্রে পানি নিয়ে লেবুর খোসা দিন। পাত্রটি মাইক্রোওয়েভ ওভেনের ভেতর ৫ মিনিট গরম করুন। দূর হবে দুর্গন্ধ।

চা তৈরিতে
চায়ের মগে লেবুর খোসা কুচি করে দিয়ে দিন। স্বাদে যোগ হবে ভিন্নতা।

ঝকঝকে দাঁতের জন্য
প্রতিদিন সকালে লেবুর খোসার ওপর সামান্য লবণ ছিটিয়ে দাঁতে ঘষুন। দাঁতের হলদেটে ভাব দূর হবে।

পোকামাকড় দূর করতে
লেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে যেখানে পোকামাকড়ের উপদ্রব বেশি সেখানে ছিটিয়ে দিন। পোকা ও পিঁপড়া আসবে না।

নখের সৌন্দর্য বাড়াতে
অনেক সময় নখ হলুদ হয়ে যায়। লেবুর খোসা ঘষে নিন নখে। দূর হবে হলদেটে ভাব।

চা-কফির দাগ পরিস্কার করতে
অনেক সময় মগ থেকে চা-কফির দাগ উঠতে চায় না। মগে কুসুম গরম পানি নিয়ে লেবুর খোসা দিন। আধা ঘন্টা পর পরিস্কার করুন। উঠে যাবে দাগ।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের