মজাদার পনির গ্রেভি

লাইফস্টাইল ডেস্ক
২৬ এপ্রিল ২০১৬, ১৫:০৩আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৫:০৬
image

গরম রুটি কিংবা পরোটার সঙ্গে ঝাল ঝাল পনির গ্রেভি হলে কেমন হয়? দুপুর অথবা রাতের খাবার মেন্যুতে রাখতে পারেন মজাদার পনির গ্রেভি। জেনে নিন কীভাবে তৈরি করবেন-  

মজাদার পনির গ্রেভি

উপকরণ
পনির- ২৫০ গ্রাম
পেঁয়াজ- ২টি
টমেটো- ২টি
হলুদ গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
গরম মসলা গুঁড়া- ১/২ চা চামচ
কাঁচামরিচ- ৩টি
টমেটো সস- ১ চা চামচ
তেজ পাতা- ১ টি
জিরা- ১/২ চা চামচ
তেল- ২ টেবিল চামচ
লবণ- স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালী
ফ্রাই প্যানে তেল গরম করুন। পনির টুকরা করে তেলে দিয়ে ৫-১০ মিনিট মাঝারি আঁচে বাদামি করে ভেজে আলাদা করে রাখুন। টমেটো রস করে রাখুন। পেঁয়াজ ও কাঁচামরিচ একসঙ্গে পেস্ট করুন। ফ্রাই প্যানে জিরা ও তেজপাতা ভেজে পেঁয়াজ-কাঁচামরিচ পেস্ট দিয়ে দিন। ২ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। হলুদ গুঁড়া ও লবণ দিয়ে দিন। মিশ্রণটি বাদামি হয়ে গেলে টমেটোর রস, মরিচ গুঁড়া, টমেটো সস ও গরম মসলার গুঁড়া দিন। জোরে জ্বাল দিয়ে ৩ মিনিট রান্না করুন। ভেজে রাখা পনিরের টুকরা দিয়ে আরও ২ মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করুন পনির গ্রেভি।

/এনএ/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম