ঘরেই হোক বৈশাখ উদযাপন

বৈশাখী আয়োজনে থাকুক ঘরে তৈরি বাতাসা

লাইফস্টাইল ডেস্ক
১৩ এপ্রিল ২০২০, ১৫:০০আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৫:০১
image

যাওয়া হচ্ছে না বৈশাখী মেলায়তবে তাই বলে কি মুড়ি-মুড়কি, খুরমা, বাতাসা খাওয়া হবে না এবার? নিশ্চয় হবে! ঘরেই তৈরি করে ফেলুন খুরমা ও বাতাসাখুরমা তৈরির রেসিপি দেখতে ক্লিক করুন এখানে বানিয়ে ফেলুন খুরমা

বাতাসা

উপকরণ

চিনি- ১ কাপ
পানি- ১/৪ কাপ 
প্রস্তুত প্রণালি
বাতাসা জমানোর জন্য চাই ফয়েল পেপার অথবা বেকিং ট্রে। ননস্টিক পাত্রেও জমাতে পারবেন বাতাসা। চুলায় প্যানে চিনি ও পানি দিন। মাঝারি আঁচে নাড়ুন চিনি না গলা পর্যন্ত। বুদবুদ উঠলে চুলার আঁচ কমিয়ে দিন। চিনির মিশ্রণ ঘন না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আরও ৪/৫ মিনিট জ্বাল দিন। চামচে করে সামান্য চিনির সিরা উঠিয়ে ঠাণ্ডা করে পরীক্ষা করে দেখুন কতোটুকু ঘন হয়েছে। দুই আঙুলের মাঝে নিয়ে যদি দেখেন জালের মতো তৈরি হচ্ছে তাহলে বুঝবেন মিশ্রণটি বাতাসা তৈরির জন্য প্রস্তুত। এবার চুলা থেকে নামিয়ে ননস্টিক পাত্র বা বেকিং ট্রের উপর গোল করে সিরা ফেলুন। চামচের সাহায্যে গোল করে ফেলা যায়। শক্ত হয়ে জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। জমে গেলে মুখবন্ধ বয়ামে রেখে দিন। পয়লা বৈশাখের দিন পরিবেশন করুন মুড়ির সঙ্গে। চিনির পাশাপাশি একইভাবে গুঁড়ের বাতাসাও তৈরি করা যায়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
শিরোপা লড়াইয়ের আগে মেসির শেষ বার্তা
শিরোপা লড়াইয়ের আগে মেসির শেষ বার্তা
নোবেলজয়ী ল্য ক্লেজিওর ‘যে কখনো সমুদ্র দেখেনি’ বইয়ের প্রকাশনা
নোবেলজয়ী ল্য ক্লেজিওর ‘যে কখনো সমুদ্র দেখেনি’ বইয়ের প্রকাশনা
পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ
পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা