ঈদ রেসিপি

স্পাইসি শাহি চিকেন রেজালা

লাইফস্টাইল ডেস্ক
২৩ মে ২০২০, ১৩:০০আপডেট : ২৩ মে ২০২০, ২১:২৯
image

ঈদের দিন সাদা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন স্পাইসি শাহি চিকেন রেজালা। স্বাদে নতুনত্ব আনবে আইটেমটি। জেনে নিন রেসিপি।

স্পাইসি শাহি চিকেন রেজালা
উপকরণ
মুরগির মাংস- দেড় কেজি
পেঁয়াজ বাটা- আধা কাপ
টক দই- আধা কাপ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
আদা বাটা- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
তেল- ১/৪ কাপ
ঘি- ২ টেবিল চামচ
তেজপাতা- ২টি
দারুচিনি- ২ টুকরা
এলাচ- কয়েকটি
কালোজিরা- ১ চা চামচ
লবঙ্গ- ৩টি
গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ 
কাজুবাদাম বাটা- ২ টেবিল চামচ
পোস্তদানা বাটা- ২ টেবিল চামচ
পেঁয়াজ বেরেস্তা- ১ কাপ
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
চিনি- ১ চা চামচ
মাওয়া- আধা কাপ
আলুবোখারা- কয়েকটি
আমন্ড কুচি- সামান্য
আস্ত কাঁচা মরিচ- কয়েকটি
কেওড়া জল- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
মুরগির মাংস বড় টুকরা করে নিন। টক দই, লবণ, সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন মাংস। চুলায় প্যান বসিয়ে তেল ও ঘি গরম করুন। তেজপাতা, কালোজিরা, লবঙ্গ, দারুচিনি, এলাচ দিয়ে কয়েক মিনিট নেড়ে মাংসের টুকরা দিয়ে দিন। মিডিয়াম হাই হিটে ১০ মিনিট নাড়ুন। স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়া, কাজুবাদাম বাটা, গরম মসলা গুঁড়া ও পোস্তদানা বাটা দিয়ে দিন। ২ কাপ গরম পানি, আলুবোখারা, মাওয়া ও চিনি দিয়ে নেড়ে ঢেকে দিন। লো মিডিয়াম হিটে রান্না করুন ২০ মিনিট। আমন্ড কুচি, আস্ত কাঁচা মরিচ ও কেওড়া জল দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন।        

ছবি: বাংলার রান্নাঘর 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা
শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩৬ খাল রক্ষণাবেক্ষণে ডিপিপি
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩৬ খাল রক্ষণাবেক্ষণে ডিপিপি
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে: প্রধানমন্ত্রী
২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’