পুঁই শাক হবে বারান্দাতেই

লাইফস্টাইল ডেস্ক
২৪ জুন ২০২০, ২১:১৫ আপডেট : ২৪ জুন ২০২০, ২১:২৫
image

বারান্দায় বা ছাদে জায়গা থাকলে লাগিয়ে ফেলতে পারেন পুঁই শাক। সামান্য যত্নেই এটি বাড়বে তরতরিয়ে। জেনে নিন কীভাবে পুঁই শাক চাষ করবেন।

পুঁইইয়ের কলম তৈরি করবেন যেভাবে
বাজার থেকে কিনে আনা পুঁই শাক দিয়ে তৈরি করে ফেলুন কলম। এজন্য মোটা ডাঁটা বেছে নিন। ডাঁটা থেকে পাতা আলাদা করে নিচ থেকে সমান করে কেটে নিন। কাচের পাত্রে পানি দিয়ে ভিজিয়ে রাখুন ডাঁটা। ৮ থেকে ১০ দিনের মধ্যেই শিকড় গজিয়ে যাবে গোড়ায়। ডাঁটা জুড়ে ছোট ছোট পাতাও দেখা যাবে। এবার পুঁই টবে লাগানোর পালা।
টবে মাটি ও এক মুঠো জৈব সার মিশিয়ে নিন ভালো করে। টব না থাকলে বালতি অথবা তেল রাখার বড় প্লাস্টিকের কন্টেইনারে লাগাতে পারেন গাছ। প্লাস্টিকের কন্টেইনার নিলে উপরের সরু অংশ সমান করে কেটে নেবেন। নিচে অবশ্যই দুই/তিনটি ছিদ্র করতে হবে যেন পানি জমে না থাকে। মাটিতে দুই ইঞ্চি দূরত্ব রেখে শিকড়সহ ডাঁটা লাগিয়ে দিন।

ছবি- সংগৃহীত
আলো-বাতাস আছে এমন স্থানে রাখুন টব। বারান্দায় রাখলে কিছুদিনের মধ্যেই গ্রিল বেয়ে বেড়ে উঠবে পুঁই। ছাদে রাখলে মাচা বানিয়ে দিন। চাল ধোয়া পানি দেবেন মাঝে মাঝে। এতে পুঁই গাছের পাতা বড় হয়। মাঝে মাঝে নিড়ানি দিয়ে মাটি আলগা করে দেবেন।       

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সঙ্গে সরকারের দূরত্ব কি আরও বাড়বে?
সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সঙ্গে সরকারের দূরত্ব কি আরও বাড়বে?
ইসলামাবাদে লংমার্চের নতুন তারিখ ঘোষণা, পাকিস্তানে কী ঘটছে?
ইসলামাবাদে লংমার্চের নতুন তারিখ ঘোষণা, পাকিস্তানে কী ঘটছে?
ছয় মাসের কম বয়সী বাচ্চাদের হামের টিকা দিলে কী সমস্যা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
ছয় মাসের কম বয়সী বাচ্চাদের হামের টিকা দিলে কী সমস্যা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
পারমিটের বেশি সময় অবস্থান করলে আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাস
পারমিটের বেশি সময় অবস্থান করলে আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাস
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়