ফ্রিজার বার্ন কী?

লাইফস্টাইল ডেস্ক
২৯ জুলাই ২০২০, ১৯:৩০আপডেট : ২৯ জুলাই ২০২০, ১৯:৪৭

ফ্রিজার থেকে লাল মাংস বের করে যদি দেখেন রঙ বদলে হয়ে গেছে হালকা বাদামি, কিংবা ক্রিস্টালের মতো গুঁড়া গুঁড়া বরফে আচ্ছাদিত হয়ে আছে সেটি- তাহলে বুঝবেন ফ্রিজার বার্নের শিকার হয়েছে মাংস। রান্না করা খাবার, আইসক্রিমসহ অন্যান্য খাবারের ক্ষেত্রেও হতে পারে এমনটি।

ফ্রিজার বার্ন কী?
কেন হয় ফ্রিজার বার্ন
বাইরের গরম বাতাস ঢোকা ফ্রিজার বার্নের অন্যতম কারণ। খাবার শুষ্ক হয়ে নষ্ট হয়ে যায় এর রঙ। তবে এতে খাবার ফেলে দেওয়ার কোনই প্রয়োজন নেই। ফ্রিজার বার্নের কারণে গুণগত মান নষ্ট হয় না খাবারের, কেবল নষ্ট হয়ে যেতে পারে স্বাদ।
কীভাবে রোধ করবেন ফ্রিজার বার্ন

  • ভেতরের বাতাস বাইরে এবং বাইরের বাতাস ফ্রিজারের ভেতরে যতদূর সম্ভব যেন কম প্রবেশ করে সেদিকে লক্ষ রাখবেন।
  • ফ্রিজারের টেম্পারেচার সেট করুন ঠিক মতো। কতোটুকু খাবার রাখছেন ফ্রিজারে তার উপর নির্ভর করে টেম্পারেচার কোল্ড, লো, মিডিয়াম ইত্যাদি ঠিক করুন।
  • গরম খাবার রাখবেন না ফ্রিজারে। রুম টেম্পারেচারে এনে তারপর রাখুন। খাবার অনেকদিনের জন্য সংরক্ষণ করতে চাইলে নরমাল ফ্রিজে কয়েক ঘণ্টা রেখে তারপর ফ্রিজারে রাখবেন।
  • এক ব্যাগে বা পাত্রে বেশি খাবার রাখবেন না। মাছ-মাংস হোক কিংবা রান্না করা খাবার, সেগুলো ছোট ছোট অংশে ভাগ করে রাখুন।
  • ফ্রিজার সম্পূর্ণ ভরবেন না। চারভাগের একভাগ খালি রাখুন।
  • নির্দিষ্ট সময় পর পর পরিষ্কার করুন ফ্রিজার।
  • খাবার রাখার ক্ষেত্রে ফ্রিজার সেইফ কন্টেইনার ব্যবহার করুন। ফ্রিজার ব্যাগ পাওয়া যায় বাজারে। এ ধরনের ব্যাগ বা জিপলক ব্যাগ ব্যবহার করতে পারেন।
  • খাবার ভালো রাখার জন্য অতিরিক্ত এক লেয়ারের পাতলা প্লাস্টিক অথবা ফয়েল পেপার ব্যবহার করতে পারেন।
  • জিপলক ব্যাগ বা মুখবন্ধ ব্যাগে খাবার রাখার সময় ভেতরের বাতাস সম্পূর্ণভাবে বের করে ফেলবেন।
  • তবে যত ভালোভাবেই রাখুন না কেন, ফ্রিজারে খুব বেশিদিন খাবার সংরক্ষণ করে খাবেন না। প্রয়োজনে প্যাকেটের গায়ে লিখে রাখুন কবে সেটি রাখছেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক যুগ পর স্ত্রী হত্যা মামলায় খালাস পেলেন স্বামী
এক যুগ পর স্ত্রী হত্যা মামলায় খালাস পেলেন স্বামী
রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
সংসদের অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
সংসদের অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
পল্লবীতে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, গ্রেফতার ৫
পল্লবীতে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো