যেসব খাবার কাঁচা খেলে উপকার বেশি

লাইফস্টাইল ডেস্ক
০৭ আগস্ট ২০২০, ১৮:৩৬আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৮:৪০

রান্নায় ব্যবহার করা বেশ কিছু উপাদান হারিয়ে ফেলে এর পুষ্টিগুণ। এগুলো কাঁচা খেলে পরিপূর্ণ পুষ্টিগুণ পাওয়া সম্ভব। হালকা তেলে ভেজে বা সেদ্ধ করে খেলেও উপকার পাবেন। তবে কাঁচা খেতে পারলেই সবচেয়ে ভালো।

যেসব খাবার কাঁচা খেলে উপকার বেশি
ব্রকোলি
ব্রকোলিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এছাড়া টাইপ টু ডায়াবেটিস ও হৃদরোগের মতো অসুখ থেকে দূরে রাখে এই সবজি। রান্না করলে এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি অনেকাংশে কমে যায়। সালাদের সঙ্গে কাঁচা ব্রকোলি মিশিয়ে খেতে পারেন। কাঁচা একেবারেই না খেতে পারলে সেদ্ধ করে খেতে পারেন।
পেঁয়াজ
রান্নায় পেঁয়াজ ব্যবহৃত হয় সবসময়। তবে জানেন কি এটি কাঁচা খেলেই বেশি উপকারিতা পাবেন? জার্নাল অব এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত এক গবেষণা মতে, পেঁয়াজে থাকা হার্টের জন্য উপকারী একটি উপাদান ওভেনে ৩০ মিনিট রাখলে নষ্ট হয়ে যায় পুরোপুরি। এছাড়া এতে থাকা ক্যানসাররোধী উপাদানও নষ্ট হয়ে যায় রান্না করলে।
রসুন
রান্না করলে রসুনও হারায় এর গুণ। ৩৯২ ডিগ্রি তাপমাত্রায় মাত্র ৬ মিনিট রাখলেই রসুনে থাকা থাকা কিছু উপাদান এর কার্যকারিতা হারায়। ২০ মিনিট সেদ্ধ করলে রসুনে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান নষ্ট হয়ে যায়।
লাল ক্যাপসিকাম
ক্যানসার, আলঝেইমার ও ডায়াবেটিস থেকে রক্ষা করতে পারে লাল ক্যাপসিকামে থাকা নানা উপকারী উপাদান। রান্না করলে নষ্ট হয়ে যায় এর বেশ কিছু উপাদান।

তথ্য: রিডার্স ডাইজেস্ট

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বাড়তেই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম 
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বাড়তেই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম 
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ ৪ জনের মৃত্যু, পাল্টা হামলা ইরানের 
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ ৪ জনের মৃত্যু, পাল্টা হামলা ইরানের 
রোড ট্রিপ এখনও কেন গুরুত্বপূর্ণ
রোড ট্রিপ এখনও কেন গুরুত্বপূর্ণ
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন