ভাজা তেল লাগুক কাজে

লাইফস্টাইল ডেস্ক
১৮ আগস্ট ২০২০, ১৪:০০ আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৪:২৪

বিকেলের নাস্তায় গরম গরম লুচি বা পাকোড়া ভাজার পর অনেকটুকু তেলই রয়ে যায় কড়াইয়ে। এই তেলে আবার খাবার ভেজে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। এই তেলের সিংহভাগই হলো ট্রান্স ফ্যাট, যা কোলেস্টেরলের অন্যতম কারণ। তাছাড়া বেশি তাপমাত্রায় তেল গরম করলে, তাতে আর কোনও উপকারই থাকে না। তাহলে কী করবেন এই তেল নিয়ে? স্বাস্থ্যের ক্ষতি না করেই কীভাবে ভাজা তেল কাজে লাগাবেন জেনে নিন সেটাই।

ভাজা তেল লাগুক কাজে

  • প্রথমে এই তেল একদম ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা তেল ভালো করে ছেঁকে নিন যেন কোনও ভাজার অংশ রয়ে না যায়। এবার তা কোনও পরিষ্কার, শুকনো কন্টেনারে ঢেলে ঠাণ্ডা জায়গায় রেখে দিন। দিন তিনেকের মধ্যেই এই তেল ব্যবহার করে ফেলার চেষ্টা করুন। এর বেশি জমিয়ে রাখবেন না।
  • একবার ভাজা তেল দ্বিতীয়বার ব্যবহার করতে হলে, তা কখনোই পুনরায় স্মোকিং টেম্পারেচারে গরম করবেন না। এই তেল ফোঁড়ন দেওয়া বা সতে করার কাজে ব্যবহার করতে পারেন।
  • মাছ-মাংস ম্যারিনেট করতে হলেও ভালো তেলের সঙ্গে মিশিয়ে এই তেল কাজে লাগান।
  • তেলে আগে কী ভেজেছেন, তার উপর নির্ভর করে তা পরবর্তী সময়ে অন্য রেসিপিতে ব্যবহার করুন। অর্থাৎ প্রথমে যদি তেলে মিষ্টি কোনও জিনিস বানিয়ে থাকেন, তাহলে পরেরবার নোনতা বানানোর কাজে ব্যবহার করবেন না। কারণ যতই ছেঁকে স্টোর করুন, তেলে আগের রান্নার কিছু গন্ধ থেকেই যায়।
  • তেল ব্যবহার করার আগে দেখে নিন তা থেকে কোনও বাজে গন্ধ আসছে কি না, বা রঙ কালচে হয়ে গিয়েছে কি না। হলে ব্যবহার করবেন না কোনওভাবেই।

তথ্য- সানন্দা, টেস্টিং টেবিল

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে সিটি?
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে সিটি?
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
হামলার ঘটনায় মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
হামলার ঘটনায় মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের