সুস্থতার জন্য পুদিনা-পানি

লাইফস্টাইল ডেস্ক
১১ এপ্রিল ২০১৬, ১৩:৪২আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৩:৪৯
image

একটি গ্লাসে পানি নিয়ে পুদিনা পাতা, লেবুর টুকরা, শসার টুকরা ও আদা কুচি দিন। বরফের টুকরা দিয়ে ভালো করে নাড়ুন। ঠাণ্ডা হলে পান করুন পুদিনা-পানি। জগে বানিয়ে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন এ পানীয়। গরমে পুদিনা-পানি আপনার শরীরকে রাখবে ঠাণ্ডা ও ঝরঝরে। জেনে নিন আরও কী কী কারণে পান করবেন পুদিনা-পানি-

পুদিনা-পানি

  • গরমে হজমে গণ্ডগোল দেখা যায়। পুদিনা পাতার অ্যান্টিঅক্সিডেন্ট হজমের সমস্যা দূর করে।
  • বমি বমি ভাব কমাতে সাহায্য করে পুদিনা-পানি।
  • গরমে ত্বকে ব্রণ ওঠে বেশি। নিয়মিত পুদিনা-পানি পান করলে দূর হবে ব্রণের সমস্যা।
  • গরমে প্রচুর ঘাম হয়। ফলে শরীর পানিশূন্য হয়ে পড়ে। পুদিনা-পানি দ্রুত দূর করে পানিশূন্যতা।  
  • গরমে রোগবালাই হয় বেশি। পিপাসা লাগলে কোল্ড ড্রিংকের বদলে পুদিনা-পানি পান করুন। এর পুষ্টিকর উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • গরমে মাথা ব্যথা হলে কয়েকটা পুদিনা পাতা পানিতে ফুটিয়ে বাষ্প টেনে নিন। কমে যাবে মাথা ব্যথা।
  • অতিরিক্ত মেদ কমাতেও জুড়ি নেই পুদিনা-পানির।
  • মুখের দুর্গন্ধ দূর করে পুদিনা। নিয়মিত পুদিনা-পানি পান করলে নিঃশ্বাস সতেজ থাকবে।

তথ্য: বোল্ডস্কাই
/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম