পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরি প্রকাশিত হচ্ছে নভেম্বরে

মৃত্তিকা তৃণ
০৬ অক্টোবর ২০২৬, ১৮:১১ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৮:১১

পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরি প্রথমবারের মতো বই আকারে প্রকাশিত হতে যাচ্ছে। তার পোপ হওয়ার আগের সময় এবং পোপ হিসেবে দায়িত্ব পালনের সময়ের লেখা নিয়ে বইটি প্রকাশ করা হবে আগামী ২৪ নভেম্বর। ইংরেজিসহ পাঁচটি ভাষায় বইটি প্রকাশিত হবে।

‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ নামের বইটি প্রকাশ করবে পেঙ্গুইন র‍্যান্ডম হাউসের খ্রিষ্টান প্রকাশনা প্রতিষ্ঠান ইমেজ। বইটি প্রকাশে সহযোগিতা করছে ভ্যাটিকানের প্রকাশনা সংস্থা লিব্রেরিয়া এদিত্রিচে ভাতিকানা (এলইভি)।

প্রকাশনা সংস্থা ইমেজ জানিয়েছে, বইটিতে পোপ ফ্রান্সিসের আশা, ভয়, ব্যক্তিগত সংগ্রাম ও প্রার্থনার নানা দিক উঠে আসবে। তার ব্যক্তিগত ভাবনা ও অভিজ্ঞতার একটি বিশেষ চিত্র পাওয়া যাবে এসব লেখায়।

ডায়েরিগুলোতে ১৯৯২ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময়ের লেখা রয়েছে। অর্থাৎ, পোপ হওয়ার দুই দশকেরও বেশি সময় আগে থেকে তার জীবনের শেষ সময় পর্যন্ত এসব লেখা বিস্তৃত। ফ্রান্সিস ২০২৫ সালের এপ্রিলে মারা যান।

বইটির ইংরেজি সংস্করণ স্প্যানিশ ভাষার মূল লেখা থেকে অনুবাদ করেছেন সিস্টার বার্নাডেট রেইস। সম্পাদনা ও টীকা যোগ করেছেন আর্জেন্টিনার কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেস। তিনি ভ্যাটিকানের ডিকাস্টেরি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথের প্রধান।

পোপ ফ্রান্সিসের আসল নাম ছিল হোর্হে মারিও বেরগোলিও। তিনি আর্জেন্টিনার নাগরিক এবং ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পোপ।

পোপ হিসেবে তিনি দরিদ্র দেশ ও নির্যাতিত খ্রিষ্টানদের পাশে দাঁড়িয়েছেন। তবে তার বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে বিতর্কও ছিল। এলজিবিটিকিউ+ ক্যাথলিকদের সঙ্গে তার যোগাযোগ রক্ষণশীলদের একটি অংশের সমালোচনার কারণ হয়। অভিবাসন নিয়েও তিনি কঠোর অবস্থান নেন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়ে তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা করে ফ্রান্সিস বলেছিলেন, অভিবাসীদের ঠেকাতে দেয়াল নির্মাণ করা খ্রিষ্টীয় আচরণ নয়।

ফ্রান্সিসের জীবদ্দশায় তার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে 'দ্য নেম অব গড ইজ মার্সি' এবং তার স্মৃতিকথা 'হোপ'।

/জেড-এস/
সম্পর্কিত
কাব্যশ্রী সাহিত্য পুরস্কার পেলেন এস এম কাইয়ুম
বুকারের সংক্ষিপ্ত তালিকায় দুই সাবেক বিজয়ী
রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস
সর্বশেষ খবর
সাইবার আইন অপরাধ দমনের হাতিয়ার হোক, ভিন্নমত দমনের নয়: এবি পার্টি
সাইবার আইন অপরাধ দমনের হাতিয়ার হোক, ভিন্নমত দমনের নয়: এবি পার্টি
প্রদীপের আলোয় পড়াশোনা করে দুই ভাই প্রকৌশলী, ৫৬ বছর পর বাড়িতে এলো বিদ্যুৎ
প্রদীপের আলোয় পড়াশোনা করে দুই ভাই প্রকৌশলী, ৫৬ বছর পর বাড়িতে এলো বিদ্যুৎ
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস জামায়াতের
টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস জামায়াতের
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান