ছদ্মনামে ১ মিলিয়ন ইউরোর সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আয়েন্দে

মিতু হক
১৮ অক্টোবর ২০২৬, ১৫:৩০ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৫:৩০

চিলি-আমেরিকান লেখক ইসাবেল আয়েন্দে স্পেনের ১ মিলিয়ন ইউরো আর্থিক মূল্যের ‘প্রিমিও প্লানেতা’ সাহিত্য পুরস্কার জিতেছেন। ৮৪ বছর বয়সী এই লেখক ছদ্মনামে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ১৯৮২ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘দ্য হাউস অব দ্য স্পিরিটস’-এর পরবর্তী কাহিনি নিয়ে লেখা ‘লা ওরা আন্তেস দেল আলবা’ উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।

বার্সেলোনায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়া। পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় আয়েন্দে বলেন, এই পুরস্কার তার কাছে নোবেল জয়ের মতো। তিনি জানান, আগে কখনো কোনো প্রতিযোগিতায় অংশ নেননি। কারণ, প্রতিযোগিতায় সবার শেষে থাকার বিব্রতকর অভিজ্ঞতা এড়াতে চেয়েছিলেন। তবে এই বয়সে এসে তার হারানোর তেমন কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

পাঠকদের দীর্ঘদিনের অনুরোধে উপন্যাসটির পরবর্তী কাহিনি লেখার সিদ্ধান্ত নেন আয়েন্দে। তিনি বলেন, বর্তমান বিশ্বে গণতন্ত্রের ওপর কর্তৃত্ববাদ, উগ্র জাতীয়তাবাদ ও ফ্যাসিবাদের হুমকি তাকে আবারও ভীত করে তুলছে। এই পরিস্থিতি তাকে নিজের দেশ ছাড়ার সময়কার ভয় মনে করিয়ে দেয়।

১৯৭৩ সালে চিলিতে সামরিক অভ্যুত্থানের পর আয়েন্দেকে দেশ ছাড়তে হয়েছিল। ওই অভ্যুত্থানে প্রেসিডেন্ট সালভাদর আয়েন্দের সরকার উৎখাত হয়। সালভাদর আয়েন্দে ছিলেন লেখক ইসাবেল আয়েন্দের বাবার চাচাতো ভাই। পিনোশের শাসনামলে আনুমানিক ৪০ হাজার মানুষ নির্যাতনের শিকার হন। তিন হাজারের বেশি মানুষ নিহত হন।

ছদ্মনামে ১ মিলিয়ন ইউরোর সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আয়েন্দে

প্রিমিও প্লানেতা স্প্যানিশ ভাষার অন্যতম অর্থমূল্যসমৃদ্ধ সাহিত্য পুরস্কার। আয়েন্দে ‘লুজ ভেনতুরা’ ছদ্মনামে এবং ‘লস কে ফালতান’ নামের একটি কাল্পনিক শিরোনামে পাণ্ডুলিপি জমা দিয়েছিলেন। তবে লিডস বিশ্ববিদ্যালয়ের স্প্যানিশ স্টাডিজ বিভাগের অধ্যাপক ডানকান হুইলারের মতে, বিচারকদের পক্ষে আয়েন্দের লেখার ধরন চিনে ফেলা কঠিন হওয়ার কথা নয়।

পুরস্কারটির অর্থমূল্য ও বিজয়ী নির্বাচন নিয়ে অতীতেও আলোচনা-সমালোচনা হয়েছে। ২০২১ সালে ‘কারমেন মোলা’ ছদ্মনামে প্রকাশিত ‘লা বেস্তিয়া’ উপন্যাসটি পুরস্কার জেতে। পরে জানা যায়, কারমেন মোলা কোনো একক নারী লেখক নন। এই নামে লিখেছিলেন তিনজন পুরুষ লেখক জর্জ দিয়াজ, আগুস্তিন মার্তিনেস ও আন্তোনিও মার্সেরো।

স্পেনের অন্যতম বড় প্রকাশনা গোষ্ঠী প্লানেতা এই পুরস্কার পরিচালনা করে। পুরস্কারের শর্ত অনুযায়ী, বিজয়ী বইটি তাদের প্রকাশ করতে হয়। আয়েন্দের বইগুলো এত দিন পেঙ্গুইন র‍্যান্ডম হাউসের প্রকাশনা প্রতিষ্ঠান প্লাজা অ্যান্ড জানেস থেকে প্রকাশিত হয়েছে। ফলে তাঁর এই পুরস্কারজয় প্লানেতার জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন।

বিশ্বজুড়ে আয়েন্দের বইয়ের ৮ কোটি কপির বেশি বিক্রি হয়েছে। তার বই ৪০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। এবারের পুরস্কারে দ্বিতীয় হয়েছেন স্পেনের লেখক ও চিত্রনাট্যকার সের্হিও এরনান্দেস। তার ঐতিহাসিক উপন্যাস ‘লা আনিওরানসা’ দ্বিতীয় স্থান অর্জন করে ২ লাখ ইউরো পুরস্কার পেয়েছে।

/জেড-এস/
সম্পর্কিত
ফিলিস্তিনের সমর্থনে ব্রিটেনে বই বিক্রি বন্ধ করলেন স্যালি রুনি
পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরি প্রকাশিত হচ্ছে নভেম্বরে
কাব্যশ্রী সাহিত্য পুরস্কার পেলেন এস এম কাইয়ুম
সর্বশেষ খবর
যুব উন্নয়নের সেই পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৩৮৬ জন
যুব উন্নয়নের সেই পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৩৮৬ জন
যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা, অস্ত্রসহ গ্রেফতার ৬
যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা, অস্ত্রসহ গ্রেফতার ৬
‘ঐতিহ্যায়ন’ বাঙালির আত্মপরিচয় উন্মোচনের বৈদগ্ধ্যমণ্ডিত সংকলন
‘ঐতিহ্যায়ন’ বাঙালির আত্মপরিচয় উন্মোচনের বৈদগ্ধ্যমণ্ডিত সংকলন
সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষককে হত্যা: জামিন পেলো এক আসামি
সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষককে হত্যা: জামিন পেলো এক আসামি
সর্বাধিক পঠিত
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন