‘ষাটে আমরা হয়েছি তরুণ’

ষাটের শুভেচ্ছায় মঈনুল আহসান সাবের

মিনহাজুল হক
২৫ মে ২০১৭, ০১:৩৫আপডেট : ২৫ মে ২০১৭, ১২:২৮

মঈনুল আহসান সাবেরের ষাট বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নীল জিন্স সাদা শার্ট। যে কোনও তরুণকে চ্যালেঞ্জ জানানোর মতোই তার তারুণ্য। এমন তরুণই মঈনুল আহসান সাবের। যার ৬০তম জন্মদিন উদযাপিত হলো বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে।

আগুনঝরা রোদ আর লু হাওয়া পেরিয়ে সবাই যেন এখানে এসে হয়েছেন স্নিগ্ধ। সংগীতের মূর্ছনা ছড়িয়ে পড়ছে চারদিকে। মিলনায়তনে তিল ঠাঁই নেই। লেখক, বন্ধু, পাঠক ও শুভানুধ্যায়ীরা এসেছেন ফুলের তোড়া হাতে। জন্মদিনের আগেই  বুধবার এই জনপ্রিয় কথাসাহিত্যিকের ষাট বছরে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।

ফরিদা পারভীন শুরু করলেন সাইজীর ‘আমি অপার হয়ে বসে আছি’ দিয়ে। তারপর একে একে গেয়ে শোনালেন, ‘সময় গেলে সাধন হবে না’, ‘আমায় রাখলেন গুরু’, ‘মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও সনে’।

গান শেষে মঞ্চে ওঠেন বংশীবাদক গাজী আব্দুল হাকিম। তিনি মঈনুল সাবেরের পছন্দের ঠুমরি বাঁশিতে তুলে বিমোহিত করে রাখেন সবাইকে।

এরপর মঈনুল আহসান সাবেরের ষাট বছরে পর্দাপণ উপলক্ষে একটি তথ্যচিত্র দেখানো হয়।

জন্মদিন উদযাপন পর্ষদের আহ্বায়ক ড. সৈয়দ মনজুরুল ইসলাম উত্তরীয় পরিয়ে দিয়ে শুভেচ্ছা জানান মঈনুল আহসান সাবেরকে।

মনজুরুল ইসলামের সভাপতিত্বে উদযাপন পর্যদের সদস্য সচিব ও অন্য প্রকাশের সত্বাধিকারী মাজহারুল ইসলাম বলেন,  ‘সাহিত্য জীবনে ৩৫ বছর অতিক্রম করেছেন আমাদের প্রিয় মঈনুল আহসান সাবের। তার স্বকীয় স্টাইলের কারণেই সবার থেকে আলাদা।’

মঈনুল আহসান সাবেরের বন্ধু ফারুক মঈন উদ্দিন প্রশংসাপত্র পাঠ করেন এবং সেটি তার হাতে তুলে দেন।

এ উপলক্ষে ‘সাবেরের ষাট’ নামে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়। গ্রন্থটির সম্পাদকমণ্ডলীর সভাপতি  সৈয়দ মনজুরুল ইসলাম।  বইটি প্রকাশ করেছে পাঞ্জেরি।

মঈনুল আহসান সাবেরের বন্ধু কবি কামাল চৌধুরী বলেন,  “আমরা দুজন সেই ৭৫-৭৬ সাল থেকে বন্ধু। কিন্তু আজ পর্যন্ত সেই বন্ধুত্ব অটুট রয়েছে। আমি নিজের ষাট বছরে একটা কবিতা লিখেছিলাম, সেটাই আজ সাবেরকে বলতে হচ্ছে, ‘ষাটে আমরা হয়েছি তরুণ’।”

আরও শুভেচ্ছা জানান কবি নূরুল হুদা, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনীর নেতারা, নজিবুল হক, আফজাল হোসেন, নীলয় নন্দী, ওসমান গনি প্রমুখ।

মঈনুল আহসান সাবের বলেন, ‘আপনাদের নান্দনিক ভালোবাসা পাওয়ার কতটা যোগ্যতা আমি অর্জন করতে পেরেছি তার দায়ভারও আপনাদের ওপর। আমি আপনাদের এই ভালোবাসা ধরে রেখে আরও অনেকদূর যেতে চাই।’
২৬ মে ষাট বছরে পা রাখলেন মঈনুল আহসান সাবের। তিনি ১৯৫৮ সালের ২৬ মে জন্মগ্রহণ করেন।

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি