'লেখমালা' যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত

সাহিত্য ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ১৭:১৯আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৭:১৯

কবি মামুন মুস্তাফা সম্পাদিত মন ও মননের ছোটকাগজ 'লেখমালা' ২০২৬-এর জানুয়ারিতে ১২ বছর পূর্ণ করে। সে উপলক্ষ্যে ১১ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকার মিরপুরে অবস্থিত ঋদ্ধি প্রকাশনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘লেখমালা যুগপূর্তি উৎসব’। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল আড্ডা, ছোটকাগজ ও কবিতাবিষয়ক তিনটি মুক্ত আলোচনা, কবিকণ্ঠে কবিতা পাঠ, পুরস্কার ও সম্মাননা প্রদান এবং সবশেষে বাচিক শিল্পী নাজমুল আহসানের পরিচালনায় শব্দকল্পদ্রুম পরিবেশিত আবৃত্তি প্রয়োজনা ‘রূপসী বাংলা’। 

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আতা সরকার, কবি আসাদ মান্নান, গবেষক মোহাম্মদ জয়নুদ্দীন, কথাসাহিত্যিক মোস্তফা কামাল এবং ত্রৈমাসিক সাহিত্যকাগজ অনুপ্রাণনের সম্পাদক আবু এম ইউসুফ। অতিথিরা তাদের বক্তব্যে লেখমালার যুগপূর্তিকে বাংলাভাষী লিটল ম্যাগাজিন আন্দোলনের নিবেদিত লেখক ও শুভানুধ্যায়ীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেন। এক্ষেত্রে তারা লেখমালার সম্পাদক ও কবি মামুন মুস্তাফার সাহিত্যবোধ, রুচি ও অভিজ্ঞতার গহিন রূপবৈচিত্র্যের বিষয়টিও তুলে ধরেন। পরিশেষে অতিথিরা লেখমালার ধারাবাহিক অগ্রযাত্রার সাফল্য কামনা করেন।

বারো বছর পূর্তি উপলক্ষ্যে সাহিত্যে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ২০২৬’ পেয়েছেন ভিন্নমাত্রার কথাসাহিত্যিক সৈয়দ রিয়াজুর রশীদ এবং ছোটকাগজে বাংলাদেশের লিটল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব নিসর্গ-এর সম্পাদক সরকার আশরাফ। এছাড়া লেখমালা সম্মাননা ২০২৬ প্রদান করা হয়েছে অপেক্ষাকৃত তরুণ তিন কবি, গল্পকার ও গবেষককে। তারা হলেন যথাক্রমে মামুন রশীদ, শ্রাবণী প্রামানিক এবং বঙ্গ রাখাল। এতৎসঙ্গে লেখমালা প্রবর্তিত শিক্ষা ক্ষেত্রে শিক্ষাবিদ ‘গোলাম রসূল স্মৃতিপদক’ অর্জন করেছেন অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন।

উল্লেখ্য লেখমালা বিগত সময়ে আরও চারবার সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে দেশের বরেণ্য গুণিজনকে লেখমালা সম্মাননা প্রদান করেছে। লেখমালার দিনব্যাপী এই অনুষ্ঠান দেশের বরেণ্য কবি-সাহিত্যিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হয়েছিল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ তানভীর উদ্দিন খান এবং রিজোয়ানা আনোয়ার বর্না।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট  
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট  
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন অফিস পরিদর্শনে মালদ্বীপের হাইকমিশনার
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন অফিস পরিদর্শনে মালদ্বীপের হাইকমিশনার
মাইলস্টোন ট্র্যাজেডির একবছর: রাজউকের সাত নির্দেশনার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি
মাইলস্টোন ট্র্যাজেডির একবছর: রাজউকের সাত নির্দেশনার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী