আগামীকাল মঞ্জু সরকারের জন্মদিনে গ্রন্থোৎসব

সাহিত্য ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ১৫:৩৪আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৫:৩৭

কথাসাহিত্যিক মঞ্জু সরকারের ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে অনুপ্রাণন প্রকাশন প্রকাশ করেছে তার ছোটোগল্প সংকলন ‘শখের বাগানে সাপ’ এবং উপন্যাস ‘নিয়ন্ত্রক’। এ বই দুটি নিয়ে আগামীকাল ১ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫ম তলার মিলায়তনে প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে মঞ্জু সরকারের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করবেন প্রাবন্ধিক মফিদুল হক, অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস, গবেষক চৌধুরী মুফাদ আহমদ, কথাসাহিত্যিক জাকির তালুকদার, নাসিমা আনিস ও চলচ্চিত্রকার গিয়াসউদ্দিন সেলিম।

আগামীকাল মঞ্জু সরকারের জন্মদিনে গ্রন্থোৎসব

স্বাগত বক্তব্য রাখবেন অনুপ্রাণনের প্রকাশক ও সম্পাদক আবু মুহম্মদ ইউসুফ এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন মঞ্জু সরকার। এই অনুষ্ঠানে লেখকের বই প্রদর্শনী এবং বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

ছোটোগল্প, উপন্যাস ও শিশু-কিশোর সাহিত্য মিলিয়ে অর্ধশতাধিক গ্রন্থের রচয়িতা মঞ্জু সরকার ১৯৯৮ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। এছাড়া ফিলিপস, আলাওল, ব্র্যাক ব্যাংক-সমকাল ও অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি পুরস্কারসহ পেয়েছেন বেশি কিছু সাহিত্য পুরস্কার ও সম্মাননা। মঞ্জু সরকারের জন্ম ১ সেপ্টেম্বর, ১৯৫৩ রংপুরে।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লির খসড়া ভোটার তালিকা প্রকাশ: বাদ পড়লেন ৪৭ লাখ ভোটার
দিল্লির খসড়া ভোটার তালিকা প্রকাশ: বাদ পড়লেন ৪৭ লাখ ভোটার
নতুন দুই মামলায় গ্রেফতার শাহজাহান ওমর, ‘মীর জাফর’ বলে দুয়ো ধ্বনি
নতুন দুই মামলায় গ্রেফতার শাহজাহান ওমর, ‘মীর জাফর’ বলে দুয়ো ধ্বনি
ইস্তাম্বুলে ‘মক্কা চুক্তি’র প্রথম বৈঠকে বসছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব
ইস্তাম্বুলে ‘মক্কা চুক্তি’র প্রথম বৈঠকে বসছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব
আগামীকাল মঞ্জু সরকারের জন্মদিনে গ্রন্থোৎসব
আগামীকাল মঞ্জু সরকারের জন্মদিনে গ্রন্থোৎসব
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন