অমর একুশে বইমেলা ২০২৬

পাঠক তৈরি করতে মেধাবী লেখক প্রয়োজন : সুহিতা সুলতানা

সাক্ষাৎকার গ্রহণ : উমামা জামান মিম
০৭ মার্চ ২০২৬, ১৬:১১আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৬:৫৯

উমামা জামান মিম: মেলায় আপনার নতুন কী বই প্রকাশিত হচ্ছে?

সুহিতা সুলতানা: এবার বইমেলায় আমার ১টি কবিতার বই প্রকাশিত হবার কথা, যার শিরোনাম ‘মেঘের ক্যাকটাস’।

প্রশ্ন: বইটি নিয়ে পাঠকদের কিছু বলুন? বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা কি এই বইয়ের বিষয়বস্তুকে প্রভাবিত করেছে?

উত্তর: আমি সময় ও পারিপার্শ্বিক অবস্থা ভাবনার ভেতরে রেখে কবিতা লিখি। আমরা একটা অস্থির সময় অতিক্রম করছি। এ অস্থিরতা থেকে আমরা যেমন বেরুতে চাই, তদ্রূপ একজন সচেতন পাঠকও এ অস্থিরতা থেকে মুক্তি চায়। বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা অবশ্যই লেখাকে প্রভাবিত করে এবং যা আমার কবিতার বক্তব্যের ভেতরে প্রকাশ পায়। একেকজন পাঠকের পছন্দের লেখক থাকেন; সেরকম আমারও কবিতার পাঠক আছে, তারা বইটি সংগ্রহ করে। সচেতন এবং মেধাবী পাঠককে জ্ঞান প্রদান করার কিছু নেই, উল্টো তারাই জ্ঞান দেয়!

প্রশ্ন: শুরু থেকেই মেলা নিয়ে অনিশ্চয়তা দেখা যাচ্ছিল, এমন গুরুত্বপূর্ণ জাতীয় ইভেন্টের প্রতি কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে?

উত্তর: কর্তৃপক্ষ সব সময় চেষ্টা করে সফলভাবে কাজ করতে। সময় অনুকূল থাকলে কর্তৃপক্ষ স্বস্তির সাথে কঠিন কাজও সহজভাবে করতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই কোনো ভালো কাজ করতে গেলে উদ্দেশ্য মহৎ থাকতে হবে।

প্রশ্ন: সময় কমিয়ে আনা ও রমজানের কারণে মেলায় কেমন প্রভাব পড়বে?

উত্তর: রমজানকে প্রাধান্য দিয়ে কর্তৃপক্ষ নিশ্চয় মেলার সময়সূচি নির্ধারণের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। জনগণ যেন বইমেলার গুরুত্ব উপলব্ধি করতে পারেন সেটাও মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে সময় একটা বড়ো বিষয় তো বটেই!

প্রশ্ন: গত বছর মেলা নিয়ে প্রকাশকদের হতাশা দেখেছি, অনেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিল—এ বছর এমন কিছু আশঙ্কা আছে?

উত্তর: নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করা প্রয়োজন। আশা করি কর্তৃপক্ষ নিরাপত্তার বিষয়ে জোর পদক্ষেপ নেবেন।

প্রশ্ন: একটি সুন্দর বইমেলা আয়োজন করতে কী কী পদক্ষেপ নিলে ভালো হয়?

উত্তর: জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে একটি সুন্দর বইমেলা আয়োজন করা ইতিবাচক দিক। দেশ ও মানুষের কল্যাণের জন্য পাঠচর্চার ওপর গুরুত্বারোপ করা দরকার। লেখক, প্রকাশক ও পাঠকের অবস্থান এবং রুচিবোধ, মেধা ও মননের দিকে নজর দেওয়াও প্রয়োজন। পাঠক তৈরি করতে হলে মেধাবী লেখক প্রয়োজন। সেক্ষেত্রে উদার মানসিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম থাকা প্রয়োজন। লেখালেখির জায়গাটি যেন বিপদমুক্ত থাকে এবং অসাম্প্রদায়িক চিন্তার পরিবেশ তৈরি হলে সুন্দর বইমেলা হতেই পারে।

প্রশ্ন: মেলায় এবং সারা বছর যত বই প্রকাশিত হয় তার ডিজিটাল ডেটাবেইজ কি বাংলা একাডেমি বা কোনো কর্তৃপক্ষ সংরক্ষণ করতে পারে?

উত্তর: মেলায় সারা বছর যত বই প্রকাশিত হয় তার ডিজিটাল ডেটাবেইজ তৈরি করা বাংলা একাডেমির একার পক্ষে সম্ভব কি? এক্ষেত্রে জাতীয় গ্রন্থকেন্দ্র ও বাংলা একাডেমি প্রকাশকদের সহযোগিতা নিয়ে সংরক্ষণের কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে।

প্রশ্ন: বইমেলায় পাঠক-লেখক সম্পর্ক বা যোগাযোগের বর্তমান বাস্তবতা কী?

উত্তর: অনলাইনের যুগে লেখক-পাঠকের সম্পর্ক এখন সুদৃঢ়। বাস্তবতা তো এখন চোখেই দেখা যায়।

প্রশ্ন: প্রচুর বই ছাপা হচ্ছে কিন্তু বইয়ের মান ও সম্পাদনা নিয়ে প্রকাশকরা কতটা সচেতন বলে মনে করেন?

উত্তর: এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বইয়ের মান ও সম্পাদনার ক্ষেত্রে লেখক এবং প্রকাশকের সমান দায়িত্ব হওয়া উচিত। কারণ লেখকের বইটি যেন নির্ভুল হয় এবং মান যেন পাঠকের রুচিবোধকে উসকে দিতে পারে, সেদিকে লক্ষ্য রেখে সচেতন হওয়া দরকার প্রকাশক ও লেখক উভয়েরই। অবশ্যই একটি সম্পাদনা পরিষদ থাকা প্রয়োজন। বিশেষ করে প্রকাশকদের এ বিষয়ে আরও সচেতন হওয়া দরকার।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান