অমর একুশে বইমেলা ২০২৬

চ্যালেঞ্জ হলো দর্শককে প্রকৃত পাঠকে রূপান্তর করা : রিটন খান

সাক্ষাৎকার গ্রহণ : উমামা জামান মিম
১২ মার্চ ২০২৬, ১৭:২৪আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৭:২৪

উমামা জামান মিম: মেলায় আপনার নতুন কী বই প্রকাশিত হচ্ছে?

রিটন খান: মেলা চলাকালে ও মেলার পরে প্রকাশিত হবে: 'নাইফ'— Salman Rushdie (অনুবাদ), অক্ষরবৃত্ত প্রকাশনী থেকে। 'গ্লোবাল মার্ক্সিজম'— Simin Fadaee (অনুবাদ), সংহতি প্রকাশনী থেকে। রিটনের বুক রিভিউ—১ম খণ্ড, লা-নীনা প্রকাশনী থেকে। এ ছাড়া প্রকাশিত হবে 'বুদ্ধিমত্তা কী?'—এআই, দর্শন ও বর্তমান প্রসঙ্গ নিয়ে আমার মৌলিক প্রবন্ধের বই।

প্রশ্ন: কোনো একটি বই নিয়ে পাঠকদের কিছু বলুন। বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা কি এই বইয়ের বিষয়বস্তুকে প্রভাবিত করেছে?

উত্তর: ‘বুদ্ধিমত্তা কী?' বইটি বর্তমান বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে লেখা। সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা এতে কতটা প্রভাব ফেলেছে—তা নির্দিষ্ট করে বলব না; তবে আমার মনে হয়েছে, এ ধরনের একটি বইয়ের প্রয়োজন আছে।

প্রশ্ন: শুরু থেকেই মেলা নিয়ে অনিশ্চয়তা দেখা যাচ্ছিল, এমন এমন গুরুত্বপূর্ণ জাতীয় ইভেন্টের প্রতি কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে?

উত্তর: আমার মনে হয় না, এটিকে অবহেলা বলা ঠিক হবে। বরং মনে হয়েছে, কর্তৃপক্ষ সবাইকে সন্তুষ্ট রেখে মেলাটি আয়োজন করতে চেয়েছে।

প্রশ্ন: সময় কমিয়ে আনা ও রমজানের কারণে মেলায় কেমন প্রভাব পড়বে?

উত্তর: প্রভাব তো পড়বেই। সময় কম, ছাপা কম, লেখকও কম—এত কম প্রস্তুতির মধ্যে আশানুরূপ সাফল্য পাওয়া যাবে বলে মনে হয় না।

প্রশ্ন: গত বছর মেলা নিয়ে প্রকাশকদের হতাশা দেখেছি, অনেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিল—এ বছর এমন কিছু আশঙ্কা আছে?

উত্তর: শুধু প্রকাশক নন, আমাদের সবারই নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে।

প্রশ্ন: একটি সুন্দর বইমেলা আয়োজন করতে কী কী পদক্ষেপ নিলে ভালো হয়?

উত্তর: কিছু বেসিক বিষয়ের বাইরে আরো দু–একটি বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমত, মানসম্পন্ন বইয়ের একটি তালিকা করে বিশেষভাবে প্রচার করা হলে পাঠকের দৃষ্টি সেদিকে যায় এবং ভালো লেখক ও প্রকাশকের স্বীকৃতিও বাড়ে।

এ ছাড়া কপিরাইট লঙ্ঘনের বিষয়ে স্পষ্ট নীতিমালা থাকা এবং প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আয়োজকদের হাতে থাকা দরকার।

প্রশ্ন: মেলায় এবং সারা বছর যত বই প্রকাশিত হয় তার ডিজিটাল ডেটাবেইজ কি বাংলা একডেমি বা কোনো কর্তৃপক্ষ সংরক্ষণ করতে পারে?

উত্তর: আমি তো জানি একাডেমির ডিজিটাল ডেটাবেজ আছে।

প্রশ্ন: বইমেলায় পাঠক-লেখক সম্পর্ক বা যোগাযোগের বর্তমান বাস্তবতা কী?

উত্তর: বইমেলায় পাঠক–লেখক সম্পর্ক এখন অনেকটাই ইভেন্টকেন্দ্রিক, দৃশ্যমান ও সোশ্যাল–মিডিয়া–নির্ভর; একই সঙ্গে তা সীমিত কিন্তু সচেতনও। এখানে পাঠকের দুই স্তর একসঙ্গে সক্রিয়।

চ্যালেঞ্জ হলো—দর্শককে প্রকৃত পাঠকে রূপান্তর করা এবং সেলফি–ভিত্তিক তাৎক্ষণিক সম্পর্ককে দীর্ঘমেয়াদি পাঠ–সংলাপে পরিণত করা।

প্রশ্ন: প্রচুর বই ছাপা হচ্ছে কিন্তু বইয়ের মান ও সম্পাদনা নিয়ে প্রকাশকরা কতটা সচেতন বলে মনে করেন?

উত্তর: মান নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। তবে সম্পাদনাহীন বই প্রকাশ হওয়া ঠিক নয়; এতে লেখক ও পাঠকের মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হয়। ভালো সম্পাদনা বইয়ের মান স্বাভাবিকভাবেই বাড়িয়ে দেয়।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী