অমর একুশে বইমেলা ২০২৬

আমাদের সময় বইমেলা ছিল মুক্তির হাওয়া : বেগম আকতার কামাল

সাক্ষাৎকার গ্ৰহণ: উমামা জামান মিম 
১৫ মার্চ ২০২৬, ১৩:৪৪আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৩:৪৪

উমামা জামান মিম: মেলায় আপনার নতুন কী বই প্রকাশিত হচ্ছে?

বেগম আকতার কামাল: এ বছরের অমর একুশে বইমেলায় আমার ‘মন কহন না যায়’ শিরোনামের একটি নতুন বই ‘কথাপ্রকাশ’ থেকে প্রকাশিত হচ্ছে। এটি মূলত একটি মনোবিশ্লেষণমূলক সাহিত্য আলোচনা।

প্রশ্ন: বইটি নিয়ে পাঠকদের কিছু বলুন।

উত্তর: গত বছর ‘বাসনা’ নামে আমার এই ধরনের একটি বই বের হয়েছিল, যা পাঠকদের মাঝে বেশ সমাদৃত হয়। ‘মন কহন না যায়’ বইটি অনেকটা সেই ধারারই একটি সিরিজ। যারা সাহিত্যের মনোবিশ্লেষণমূলক আলোচনা পছন্দ করেন, তাদের জন্য এটি সম্পূর্ণ নতুন এক দৃষ্টিকোণ থেকে রচিত। এই বইয়ে জীবনের নতুন কিছু দিক উঠে এসেছে যা লিখে আমি ব্যক্তিগতভাবে আনন্দ পেয়েছি। এতে বাউল তত্ত্ব, বাউলদের গান করার নেপথ্য কারণ এবং তাদের জীবনদর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। গানের বিশ্লেষণের আলোকে মানুষের সঙ্গে মানুষের দূরত্ব ঘুচিয়ে আনার একটি প্রয়াস এখানে আছে। এছাড়া প্রেম ও সংস্কৃতিতে বাউলদের অপরিহার্যতার বিষয়টিও বইটিতে গুরুত্ব পেয়েছে।

প্রশ্ন: শুরু থেকেই মেলা নিয়ে অনিশ্চয়তা দেখা যাচ্ছিল, এমন গুরুত্বপূর্ণ জাতীয় ইভেন্টের প্রতি কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে?

উত্তর: আমি একে ঠিক ‘অবহেলা’ না বলে ‘উদাসীনতা’ বলতে চাই। অনেক সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। বইমেলায় তো বইয়ের জোয়ার বা ঢেউ ওঠে, তাই সরকারের কাছে আমাদের চাওয়া থাকে যেন কর্তৃপক্ষ যথাযথ গুরুত্বের সাথে মেলাটি সম্পন্ন করে।

প্রশ্ন: সময় কমিয়ে আনা ও রমজানের কারণে মেলায় কেমন প্রভাব পড়বে?

উত্তর: রমজানে আগেও বইমেলা হয়েছে, তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। প্রথম যখন প্রস্তাবনা হয়েছিল যে মেলাটি ডিসেম্বরে শুরু করে জানুয়ারিতে শেষ করা যায় কিনা—সেটি করতে পারলে হয়তো ভালো হতো। রমজান ও সময়ের পরিবর্তনের কারণে প্রকাশকরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বলে আমি আশঙ্কা করছি।

প্রশ্ন: একটি সুন্দর বইমেলা আয়োজন করতে কী কী পদক্ষেপ নিলে ভালো হয়?

উত্তর: আমাদের সময় বইমেলা ছিল এক মুক্তির হাওয়া; শাড়ি পরে মেলায় ঘোরার যে আনন্দ ছিল, তা এখন অনেকটা হারিয়ে গেছে। একটি জ্ঞানী সমাজ গড়তে প্রকাশকদের শুধু মেলাকেন্দ্রিক না হয়ে, সারা বছর বই প্রকাশে মনোযোগী হতে হবে।

প্রশ্ন: মেলায় এবং সারা বছর যত বই প্রকাশিত হয় তার ডিজিটাল ডেটাবেজ কি বাংলা একাডেমি বা কোনো কর্তৃপক্ষ সংরক্ষণ করতে পারে?

উত্তর: অবশ্যই করা উচিত। তবে সবকিছু শুধু ডিজিটাল করলেই হবে না; একটি নির্বাচকমণ্ডলী থাকা প্রয়োজন যারা বই বাছাই করবেন। লোকে কী লিখছে এবং পাঠক কেন কিনছে, তার একটি জরিপ থাকা দরকার। পাবলিকেশন আইন অনুযায়ী কাজ হওয়া প্রয়োজন। পাশাপাশি পাঠকরা যেন স্ক্রিনে না পড়ে হাতে নিয়ে বই পড়ার এবং লাইন ধরে বই কেনার সেই পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন, সেটাই কাম্য।

প্রশ্ন: বইমেলায় পাঠক-লেখক সম্পর্ক বা যোগাযোগের বর্তমান বাস্তবতা কী?

উত্তর: মেলায় বইয়ের ঢেউ উঠলেও পাঠক ও লেখকের মধ্যে গভীর সংযোগের জায়গাটি আরো সমৃদ্ধ হওয়া প্রয়োজন। পাঠকরা এখন অনেক বেশি সচেতন, তাই ভালো মানের কাজ না পেলে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না।

প্রশ্ন: প্রচুর বই ছাপা হচ্ছে কিন্তু বইয়ের মান ও সম্পাদনা নিয়ে প্রকাশকরা কতটা সচেতন বলে মনে করেন?

উত্তর: নামকরা কিছু প্রকাশনী মান নিয়ে অত্যন্ত সচেতন, কিন্তু বাকিদের অনেকের বই-ই ভুলে ভরা। শুধু চটকদার নামে মানহীন বই বের করলেই হয় না। একজন লেখকের দুটি গুণ থাকা অপরিহার্য—প্রথমত, বিশ্বসাহিত্য ও দেশের সাহিত্য সম্পর্কে অগাধ জ্ঞান এবং দ্বিতীয়ত, ভাষার ওপর বিশেষ দক্ষতা। প্রকাশকদের উচিত এই বিষয়গুলো গুরুত্বের সাথে তদারকি করা।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের