সৌম্য সরকারের অনলাইন ফটোগ্রাফি প্রদর্শনী ‘পাগল সিরিজ’

সাহিত্য ডেস্ক
১০ জুলাই ২০২৬, ০৯:০৫আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৯:০৫

প্রসঙ্গ ‘পাগল সিরিজ’ পাগল যে রূপে আমাদের সামনে হাজির হয়, এই অ্যালবামের মানুষেরাও কি সেই রূপেই ধরা পড়েছে? তারা একা একা ঘুরে বেড়ায়, কোথাও স্থবির হয়ে বসে থাকে, অন্যমনস্ক—মনে হয় যেন বিধাতার সঙ্গে সাপলুডু খেলছে।

একজন ফটোগ্রাফার লেন্সের ভেতর দিয়ে তাদের চোখেমুখে কী খোঁজেন—অসুস্থতা, নাকি তীব্র জীবনস্পৃহা? পরিবার, সমাজ, এমনকি সুস্থতার প্রচলিত সংজ্ঞাকেও অগ্রাহ্য করে একা টিকে থাকার এক দুর্মর ইচ্ছা? এর উত্তর আমাদের জানা নেই।

কখনো কখনো মনে হয়, এরাই হয়ত প্রকৃতির কাছাকাছি, এরাই সুস্থ; আর আমরা—যারা প্রতিদিন সবাইকে নিয়ে, সবকিছুকে নিয়ে যুদ্ধের খেলায় মেতে থাকি—আমরাই হয়ত অন্য এক উন্মাদনার বাসিন্দা।

১

২

৩

৪

৫

৬

৭

৮

৯

১০

১১

১২

সৌম্য সরকারের অনলাইন ফটোগ্রাফি প্রদর্শনী ‘পাগল সিরিজ’ সৌম্য সরকার কবি, কথাশিল্পী, নাট্যকার, অনুবাদক, ফটোগ্রাফার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও গায়ক—এমন অনেক প্রতিভা ও সৃজনশীলতার সমন্বয়। প্রাণ, পরিবেশ, সংস্কৃতি ও প্রগতিবাদী আন্দোলনের কর্মী। ক্লাসরুমে শিক্ষক। পাঁড় পাঠক। লেখেন দুই ভাষাতেই।

জন্ম সেপ্টেম্বর ১৯৮৩, শশিকর, মাদারীপুর। লেখাপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে, শিক্ষকতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। নাটকের দল বটতলার সদস্য।

গল্পগ্রন্থ: নো-না গল্প, শো না র গল্প। উপন্যাস: না না একদম না, অন্তঃস্থ আ। কবিতা: ‘ক্ষুধা আর তৃষ্ণা ধরে রাখো’, ‘নীল বিসর্গ নীল’, ‘বুদ্ধ বললেন, তবুও’, ‘হতকাল’। অনুবাদ নাটক: দ্য ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া, লাতিন আমেরিকার নয়টি একাঙ্ক, খুনিদের রাত, ইয়ন ফসের তিনটি নাটক। যৌথ নাট্যরূপ: ক্রাচের কর্নেল। যৌথ সম্পাদনা: নির্বাচিত হাংরি কবিতা ও নির্বাচিত হাংরি গল্প।

সৌম্য সরকারের সৃষ্টির জগৎ নিরীক্ষাপ্রবণ ও চিন্তায় তরঙ্গ তোলে। 

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
রান্নাঘরের মসলা হোক পরিপাটি, রান্নার সময় কমবে ঝামেলা
রান্নাঘরের মসলা হোক পরিপাটি, রান্নার সময় কমবে ঝামেলা
প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি
প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা