রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস

মিতা হক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩১

রাশিয়ার হামলায় গত দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখের বেশি বই ধ্বংস হয়েছে। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সংখ্যা ইউক্রেনের এক বছরের মোট বই ছাপার প্রায় এক-তৃতীয়াংশ। এতে অন্তত ৩ কোটি ৯৩ লাখ ডলারের ক্ষতি হয়েছে।

এই হামলায় দেশটির প্রকাশনা ও মুদ্রণশিল্প বড়ো সংকটে পড়েছে। গত ১ আগস্ট রাশিয়ার ড্রোন হামলায় খারকিভে প্রকাশনা প্রতিষ্ঠান রানকের প্রধান গোডাউন ধ্বংস হয়। সেখানে আগুন প্রায় এক সপ্তাহ ধরে জ্বলেছিল। হামলায় ৮০ লাখ বই নষ্ট হয়। এর মধ্যে ছিল ৬ লাখ ২০ হাজার পাঠ্যবই। এসব বই ইউক্রেনের প্রায় সব স্কুলে সরবরাহ করা হতো।

রানকের প্রধান ভিক্টর ক্রুগলভ বলেন, হামলায় গোডাউনের ছাদ ধসে পড়ে। সেখানে থাকা বইগুলো পুড়ে ছাই হয়ে যায়। তার মতে, প্রকাশনা শিল্পকে দ্রুত সহায়তা না দিলে পুরো খাত বড়ো সংকটে পড়তে পারে।

রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও অন্তত ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান এবং কয়েকটি বইয়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব শুধু আর্থিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই। প্রকাশকেরা নতুন লেখকদের বই প্রকাশে বিনিয়োগ কমিয়ে দিতে পারেন। তারা তুলনামূলক নিরাপদ হিসেবে পরিচিত লেখক ও জনপ্রিয় বইয়ের দিকে বেশি নজর দিতে পারেন। এতে নতুন লেখকদের প্রকাশের সুযোগ কমে যেতে পারে।

পরিস্থিতি সামাল দিতে ইউক্রেন সরকার প্রকাশনা খাতের জন্য একটি আর্থিক সহায়তা প্যাকেজ তৈরির কাজ করছে। এর মধ্যে স্কুলের গ্রন্থাগারের জন্য ইউক্রেনীয় বই কেনা, ছোট প্রকাশনা প্রতিষ্ঠানকে মুদ্রণ ব্যয়ে সহায়তা, বইয়ের দোকানের ভাড়া সহায়তা এবং মুদ্রণকাজের জন্য যুদ্ধঝুঁকি বিমার ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে।

প্রকাশনা খাতের সংশ্লিষ্টরা বলছেন, ছোট ও স্বাধীন প্রকাশনা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে কম বাণিজ্যিক ও পরীক্ষামূলক সাহিত্য ক্ষতিগ্রস্ত হতে পারে। শিশুদের বই প্রকাশনাও সংকটে পড়েছে।

/জেড-এস/
সম্পর্কিত
ডেটন লিটারারি পিস প্রাইজ পেল ইউক্রেন যুদ্ধের উপন্যাস
কমা নিয়ে ধর্মঘট থেকে রুশ বিপ্লবের সূচনা
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
সর্বশেষ খবর
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকাতেও বাড়ছে খরার ঝুঁকি
বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকাতেও বাড়ছে খরার ঝুঁকি
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি