মুক্তিযুদ্ধভিত্তিক নতুন গবেষণাগ্রন্থ ‘গৌরব ও বেদনার একাত্তর’

সাহিত্য ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৪, ১৬:১৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:২৭

লেখক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক সালেক খোকন এর নতুন গবেষণাগ্রন্থ ‘গৌরব ও বেদনার একাত্তর’ প্রকাশিত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শহিদ স্বজনদের ভাষ্যে একাত্তরের মর্মস্পর্শী গণহত্যার ইতিহাস উঠে এসেছে মুক্তিযুদ্ধভিত্তিক নতুন এ গবেষণাগ্রন্থে। রাজশাহীর সারদা পুলিশ একাডেমির গণহত্যা, সিলেটের কাইয়ার গুদামের নির্যাতন ও হত্যা, সৈয়দপুর ও সিরাজগঞ্জের গণহত্যাসহ একাত্তরের ৮টি গণহত্যার ইতিহাস তুলে ধরা হয়েছে শহিদ স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, যা একাত্তরে পাকিস্তানি সেনা ও তাদের এদেশীয় দোসরদের জেনোসাইড বা গণহত্যার প্রামাণ্য হিসেবেই উঠে আসে। একাত্তরের গণহত্যা সম্পর্কে যা আগামী প্রজন্মকেও একটি নির্মোহ ধারণা দিবে।

‘গৌরব ও বেদনার একাত্তর’ গবেষণাগ্রন্থটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন বলেন, “মুক্তিযুদ্ধের বিস্মৃত ইতিহাস তুলে আনার প্রয়াসে লেখক ও গবেষক সালেক খোকন কাজ করছেন এক যুগেরও অধিক সময় ধরে। নিভৃতচারী লেখক নিরলস প্রচেষ্টায় মহান মুক্তিযুদ্ধের অনালোচিত মানুষের কথা ও ঘটনা শোনাতে ব্রতী হয়েছেন, যারা বা যা ছিল অন্তরালে। ‘গৌরব ও বেদনার একাত্তর’ বইটির লেখাগুলো পাঠককে নিয়ে যাবে ঐতিহাসিক একাত্তরের গহিনে। যা যে কোনো বয়সি পাঠকের মনে উন্মেষ ঘটাবে দেশ ও মানুষের প্রতি প্রদীপ্ত অঙ্গীকার।”

একক প্রচেষ্টায় সালেক খোকন তৃণমূলে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা কাজে যুক্ত রয়েছেন বহু বছর ধরে। তার রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার এবং ‘৭১-এর আকরগ্রন্থ’ গ্রন্থটি ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০২১’ অর্জন করে। তার প্রকাশিত মোট গবেষণাগ্রন্থের সংখ্যা ৩৫টি। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ১৫টি।

প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
মুদ্রিত মূল্য: ৫০০টাকা

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—৫অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ